সন্তানকে খুন করার অপরাধে মা ও প্রেমিককে দোষী সাব্যস্ত করল হাওড়া জেলা আদালত।
Howrah district court found mother and boyfriend guilty of murdering their child.

The Truth Of Bengal : নিজের সন্তানকে নৃশংসভাবে খুন করার অপরাধে মা ও তাঁর প্রেমিককে দোষী সাব্যস্ত করল হাওড়া জেলা আদালত। মঙ্গলবার হাওড়া জেলা আদালতের প্রথম ফাস্ট ট্র্যাক আদালত সন্তান হত্যা করা ও প্রমাণ লোপাট করার অপরাধে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করলেন ।
জানা যায়, নিজের স্বামীকে ছেড়ে সন্তানকে নিয়ে প্রেমিকের সঙ্গে অন্ধ্রপ্রদেশে গুনটুর থেকে শ্বশুরবাড়ি ছেড়েছিলেন হাসিনা সুলতানা। প্রেমিক ভানু শাহর সঙ্গে চলে গিয়েছিলেন হায়দরাবাদে বানজারা হিলস এলাকায়। সেখানে ঘর ভাড়া নিয়ে থাকছিলেন। কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল নিজের পুত্র সন্তান জিসান।তাই প্রেমিকের সহযোগিতায় জিসানকে তাকে খুন করে ট্র্যাভেল ব্যাগে ভরে সেকেন্দ্রাবাদ স্টেশনে গিয়ে ফলকনামা এক্সপ্রেসে সিটের নীচে রেখে দিয়ে আসে দেহ।
এদিকে মেয়ে আর নাতির খোঁজ না পেয়ে সুলতানার বাড়ির লোকজন তাদের ছবি দিয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেছিলো।হাওড়া স্টেশনে জিসানের দেহ পাবার পর সেই ছবি মিলিয়েই তদন্ত শুরু হয় । তদন্ত করে হাওড়া জি আর পি সুলতানা ও তার প্রেমিক ভানুকে অন্ধ্রপ্রদেশ থেকে গ্রেফতার করে। এবং এতদিন পর্যন্ত এই খুনের বিষয়টি বিচারাধীন ছিলো । সরকারি আইনজীবী অরিন্দম মুখোপাধ্যায় জানান, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দুজনকে দোষী সাব্যস্ত করেন ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক। দুজনের ফাঁসির সাজা ঘোষণা করেন।
Free Access






