
The Truth of Bengal: হুগলি জেলার হিন্দমোটরে কালীপুজোর উন্মাদনা। হিন্দমোটর নন্দন কাননে যাত্রিক ক্লাবের কালী পুজোর ভাবনায় এবার উঠে এসেছে অভিনবত্ব। নজর কেড়েছে এখানকার পুজো মন্ডপ।বাঁকুড়ার পোড়া মাটির টেরাকোটার আদলে মন্ডপ সজ্জা হয়েছে।
টেরাকোটার হাতি, ঘোড়া, পুতুলের মডেল এবং মাটির ঘট,সরা মন্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে। তাদের এবারের এই পুজো মন্ডপ হুগলি জেলায় বিশেষ নজর কাটবে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা।যাত্রিক ক্লাবের কালী পুজো এবার ৫৪ বর্ষে পড়ল।
পুজো আয়োজনের সূচনা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনাথদের ভাইফোঁটা দেওয়ার পর শেষ হয় পুজোর আয়োজন। হিন্দমোটর এলাকায় বড়, বড় কালী পুজো গুলির মধ্যে অন্যতম যাত্রিক ক্লাবের পুজো।
Free Access






