রাজ্যের খবর

Hilsa Export: দুর্গাপূজা উপলক্ষে ভারতে পদ্মার ইলিশ রফতানি শুরু

Ahead of Durga Puja, Bangladesh begins exporting 1,200 tons of Hilsa to India, with the first shipment of over 37 metric tons entering via Benapole land port. The move boosts festive fish supply in Bengal.

Truth Of Bengal: আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবারও বিশেষ উদ্যোগ নিল বাংলাদেশ সরকার। প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এবছর ৩৭ জন রফতানিকারককে মোট ১,২০০ টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়েছে। বুধবার গভীর রাত ১টার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালান ভারতে প্রবেশ করে। জানা গেছে, প্রথম দফায় ৬টি প্রতিষ্ঠান ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ রফতানি করেছে। রফতানি হওয়া প্রতিটি কেজি ইলিশের মূল্য ধরা হয়েছে ১২ ডলার ৫০ সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৫২৫ টাকা সমান।

আরও পড়ুনঃ জেআইএস -এন আই টির নতুন পড়ুয়াদের ‘ স্বাগতম’

বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, অনুমোদিত রফতানিকারকরা ধাপে ধাপে নির্ধারিত কোটার আওতায় বাকি ইলিশ ভারতে পাঠাবে। বাংলাদেশ থেকে ইলিশ রফতানির এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারতের বাজারে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলার বাজারে ইলিশের যোগান বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

অন্যদিকে, বাংলাদেশে অভ্যন্তরীণ বাজারেও ইলিশের দাম ও সরবরাহ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রতিবছর এই সময়ে সীমিত পরিমাণ ইলিশ রফতানির অনুমতি দেওয়া হলেও দেশের বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত রাখার জন্য সরকারের নজরদারি অব্যাহত থাকবে।

Related Articles