Court Order: “এই মুহূর্তে টাকা নয় অশিক্ষক কর্মীদের”, নির্দেশ আদালতের
Truth Of Bengal: বর্তমানে শীর্ষ আদালতের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি যাওয়াকে নিয়ে জোরকদমে চলছে রাজনৈতিক তরজা (Court Order)। একে অপরকে লাগাতার আক্রমণ ও পাল্টা আক্রমণ করে চলেছে শাসকদল ও বিরোধীরা। একদিকে যখন বিরোধীরা রাজ্য সরকারকে এই পরিস্থিতির জন্য কাঠগড়ায় তুলেছে, তখন অন্যদিকে শাসক শিবির বিরোধীদের চক্রান্তে এমনটা ঘটেছে বলে দাবি করে বেড়াচ্ছে। বলা ভালো, দু’পক্ষের মধ্যেই দায় ঠেলাঠেলি চলছে। তবে শিক্ষকদের চাকরি যাওয়ায় বেশ চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
[আরও পড়ুন: Farming:বিকল্প চাষে বিপ্লব জঙ্গলমহলে, সুবর্ণারেখার পাড়ে বাদাম চাষে লক্ষ্মীলাভ]
এর মাঝে সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয় এসএসসির তরফ থেকে (Court Order)। এই মুহূর্তে নতুন করে নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে শিক্ষকদের। তবে যেহেতু বিজ্ঞপ্তি পেশ করা হয়নি অশিক্ষক কর্মীদের জন্য, তাই সাময়িক তাঁদের ২৫ ও ২০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তৃণমূল সুপ্রিমোর তরফ থেকে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা দায়ের করা হয়।
সোমবার প্রথমার্ধে এই মামলা শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে এই মুহূর্তে শুরু করা যাবে না টাকা দেওয়া। পাশাপাশি, তিনি প্রশ্ন তোলেন, “এত তাড়াতাড়ি টাকা দেওয়া শুরু হয় কিভাবে? কিছু পদ্ধতি আছে আবেদন নেওয়ার পর। কি করে এত তাড়াতাড়ি দেওয়া হবে সেটা করা হলে?”
FB Post: https://www.facebook.com/share/v/16ke8eqmaZ/
সরকার পক্ষ থেকে প্রশ্ন করা এজি কিশোর দত্ত ফের অনুমতি চান প্রশ্ন করার রাজ্যের জবাব জেনে। সেই অনুমতিও দেওয়া হয় তাঁকে। তবে দ্বিতীয়ার্ধেও প্রশ্নের ঝড় ধেয়ে আসে রাজ্যের আইনজীবীর দিকে। বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেন, “যারা টাকা পাবে, তাদের থেকে রাজ্য পাল্টা কি পাবে? তারা ঘরে বসে টাকা পাবে? একের পর এক রিভিউ পিটিশন হতে থাকবে সুপ্রিম কোর্টে আর তারা ঘরে বসে টাকা পেতে থাকবে? বেকারদের জন্য কি এই ধরনের কোন প্রকল্প চালু করেছে বা করার কথা ভাবছে রাজ্য সরকার?” এবারও শেষে তিনি নির্দেশ দেন এখনই টাকা না দেওয়ার। যদিও চূড়ান্ত রায় দেননি। এবার দেখার বিষয় যে কাদের পক্ষে এই রায় যায়।






