রাজ্যের খবর

বিশ্বকর্মা পুজোর রাতে জাতীয় সড়কে দুর্ঘটনা, আহত খেলোয়াড়

দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে পুলিশ আটক করলেও ধাক্কা মারা সেই ছোটো গাড়িটি পালিয়ে যায়

Truth Of Bengal: বিশ্বকর্মা পুজোর রাতে জাতীয় সড়কে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনায় চারজন ফুটবল খেলোয়াড় আহত হন। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে চালসা – বাতাবারি জাতীয় সড়কের টিয়াবন এলাকায়। আহতরা নাগরাকাটার কুর্তি চা বাগান এলাকার বাসিন্দা। (Jalpaiguri)

আরও পড়ুনঃ Vote Fraud: কর্ণাটকে ভোট চুরি! নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী

সূত্রের খবর, এদিন সন্ধ্যায় জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে একটি ছোট গাড়িতে করে ওই যুবকেরা নাগরাকাটার দিকে ফিরছিলেন। টিয়াবন এলাকায় উল্টো দিক থেকে আসা আরেকটি ছোট গাড়ির সাথে তাদের গাড়ির ধাক্কা লাগে। তাতে খেলোয়াড়দের গাড়িটি  নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গিয়ে পড়ে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

খবর পেয়ে এলাকায় পৌঁছায় মেটেলি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে। তারমধ্যে দুই যুবকের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে পুলিশ আটক করলেও ধাক্কা মারা সেই ছোটো গাড়িটি পালিয়ে যায়। ওই গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ। (Jalpaiguri)

প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর রবিবার জাতীয় সড়কে আরও একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নাজুলিতে পড়ে যায়। অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে একটি সাইকেলকে ধাক্কা মারে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। এরপরই সেটি নিয়ন্ত্রণ হারায়। ঘটনায় আহত হন সাইকেল আরোহীসহ গাড়ির মধ্যে থাকা চালক ও। বারংবার একই ঘটনা ঘটায় চিন্তায় এলাকাবাসী। (Jalpaiguri)

Related Articles