রাজ্যের খবর

পেট্রাপোল বন্দরে উদ্ধার হলো প্রায় ৩০ লক্ষের সোনা , আটক দুই

Petrapol port

The Truth of Bengal: উত্তর ২৪ পরগনা জেলার ভারত বাংলাদেশের পেট্রাপোল বন্দরে উদ্ধার হল প্রায় ৩০ লক্ষের সোনা।ঘটনায় দুই বাংলাদেশি যাত্রী কে আটক করেছে বিএসএফ।

বিএসএফ জানিয়েছে ধৃতদের নাম মোহাম্মদ মুজাম্মিল উত্তর ২৪ পরগনা জেলার কাকিনাড়ার বাসিন্দা ও ঋত্বিক অশোক তেজুওয়ানি মহারাষ্ট্রের বাসিন্দা। বিএসএফ আরও জানিয়েছে ধৃতরা পেট্রাপোল হয়ে বাংলাদেশ থেকে ভারতে আসছিল। বিএসএফের তল্লাশীর সময় উদ্ধার হয় একটি সোনার ব্রেসলেট ও দুটি সোনার টুকরো ।

উদ্ধার হওয়া সোনার ওজন ২৯৮.৯৪০ গ্রাম , ভারতীয় বাজারে যার মূল্য ২৭ লক্ষ ৫৬ হাজার ৫৩৯ টাকা। উদ্ধার হওয়া সোনা ও ধৃতদের পেট্রাপোল শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফের ১৪৫ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানেরা ।

Related Articles