নদীতে মাছ ধরতে গিয়ে কুমিরের পেটে মৎস্যজীবী, রাতে উদ্ধার দেহ
যখন মাছ ধরছিল তখন হঠাৎ করে জালের টান লাগে, আর বড় মাছ জালে ঢুকেছে মনে করে হাঁটু জলে নেমে জাল টানতে থাকে। ভেবেছিল উঠবে বড় মাছ
Truth Of Bengal: লোকেশ হালদার: দক্ষিণ ২৪ পরগনা: পুজো উপলক্ষে বাড়িতে আত্মীয় এসেছিল। পেশা আর নেশা দুটিই মাছ ধরা। অভাবের সংসারে মাছ বিক্রি করে পেট চলে তাঁদের। সেই পেশাই কাল হল। জগদ্দল নদীতে গিয়ে শেষ পর্যন্ত কুমিরের পেটে গেল মৎস্যজীবী। রাতেই তাঁর দেহ উদ্ধার হয়।
আরও পড়ুনঃ জনতার রোষের মুখে বিজেপি! বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে ফাটল মাথা, দেখুন ভিডিয়ো
ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের জীপ্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর কোস্টাল থানার দাসপুর উত্তর সুরেন্দ্রগঞ্জ এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শংকর হাতি, বছর ৪৫ এর মধ্যবয়স্ক ব্যক্তি বাড়ির অভাব অনটনের জ্বালায় এবং মাছ ধরার নেশায় স্থানীয় জগদ্বল নদীতে মাছ ধরতে যায়। যখন মাছ ধরছিল তখন হঠাৎ করে জালের টান লাগে, আর বড় মাছ জালে ঢুকেছে মনে করে হাঁটু জলে নেমে জাল টানতে থাকে। ভেবেছিল উঠবে বড় মাছ। কিন্তু দেখা যায় তা একটি কুমির। কিছুক্ষণের মধ্যে চোখের নিমেষে হাতে জাল থাকা অবস্থায় শংকর হাতিকে মাঝে নদীতে টেনে নিয়ে যায় প্রাণীটি।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
ঘটনাস্থলে থাকা এক মহিলা এই ঘটনার ভিডিয়ো করেন। সেটি ভাইরালও হয়। খবর পাওয়ার পর গোবর্ধনপুর কোস্টাল থানা এবং বনদফতরের পক্ষ থেকে নদীতে তল্লাশি শুরু করে। বেশ কয়েক ঘন্টা কেটে যায় শেষ পর্যন্ত রবিবার মাঝরাতে মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়। কাকদ্বীপ ময়নাতদন্তে নিয়ে যাওয়া হয়। বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রাও এমন ঘটনায় আতঙ্কিত হন।






