রাজ্যের খবর

শিলিগুড়ি মধ্য শান্তিনগরে একটি বাড়িতে অগ্নিকাণ্ড, আহত ১

Fire breaks out at a house in Siliguri Madhya Shantinagar, 1 injured

Truth Of Bengal : শিলিগুড়ি মধ্য শান্তিনগরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ানো এলাকায়। এই ঘটনায় একজন আহত হয়েছে। ঘটনায় ব্যপক চাঞ্চল্য এলাকায়।

জানা গিয়েছে মঙ্গলবার রাতে মধ্য শান্তিনগরে একটি বাড়িতে আচমকা আগুন ধরে যায়। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় দমকলকে। খবর পেয়ে ঘটনাচলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল আগুন গ্রাস করে নেয় গোটা ঘরটিকে।

যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় একজন আহত হয়েছে। এরপর দমকল কর্মীদের প্রচেষ্টায় প্রায় আধঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এ আগুনের ঘটনায় ওই ঘরে থাকা সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে আগুন লাগল তা জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকলের কর্মীরা। অপরদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়।

Related Articles