কুয়াশায় দিক হারাচ্ছেন মাঝিরা, সুন্দরবনে বন্ধ ফেরি সার্ভিস
Ferry service closed in Sundarbans

The Truth of Bengal: নতুন বছর ত্থেকে কিছুটা ফিরেছে শীত। পারদ নেমেছে দুই-এক ডিগ্রি। কলকাতায় শীত তেমন অনুভুত না হলেও জেলার দিকে শীতের কামড় ভাল লক্ষ্য করা যাচ্ছে। শীতের সঙ্গে ভোর থকে এলাকা মুড়ে যাচ্ছে কুয়াশায়। মাত্র কয়েক ফুট দূরের কিছু দেখা যাচ্ছে না। ঘন কুয়াশায় মুড়েছে এলাকা। বেলা বাড়লেও থাকছে কুয়াশার চাদর। দৃশ্যমানতা কমে যাওয়ার জন্য সতর্কতা হিসেবে বন্ধ রাখা হল সুন্দরবনের ফেরি চলাচল বন্ধ। নদীমাতৃক এলাকায় মানুষের অন্যতম ভরসা ফেরি সার্ভিস।
আর সেই ফেরি সার্ভিস বন্ধ থাকায় সমস্যায় যাত্রীরা। উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি এলাকা ঘিরে রেখেছে একাধিক নদী। এলাকায় সকাল থেকে নৌকা চলাচল বন্ধ। কুয়াশা থাকছে বেলা বাড়লেও। কুয়াশায় দৃশ্যমানতা একেবারে কমে গিয়েছে। সেই কারণে নদীতে ফেরি চলাচল বিঘ্ন ঘটছে। প্রতিদিনের মতো ভোর থেকে নদীর ঘাটগুলিতে প্রান্তিক মানুষ এসে ভিড় করেন।
ফেরি পরিষেবা বন্ধ থাকায় তাঁদের চরম ভোগান্তি হয়। একদিকে বসিরহাট ও কলকাতার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনে যাওয়ার জন্য ভিড়। সেই সঙ্গে অপেক্ষায় অনেক রোগী। ফেরি বন্ধ থাকায় তারা নদী পারাপার করতে পারেননি। সেই সঙ্গে সড়কপথেও যান চলছে ধীরগতিতে। সকাল থেকে শিয়ালদা-হাসনাবাদ ডাউন লোকাল ট্রেন নির্ধারিত সময়ে ছাড়তে পারছে না। ফলে কুয়াশায় ভোগান্তি বাড়ছে মানুষের।






