রাজ্যের খবর

অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ, গ্রেফতার যুবক

Eighth class student accused of raping, youth arrested

Truth Of Bengal: ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে উত্তাল পরিস্থিতি। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানা এলাকার ঘটনা। জানা যায়,  সোমবার দুপুর দেড়টা নাগাদ বছর ১৩-র নাবালিকা বাড়িতে একা ছিল। মা-বাবা না থাকার সুযোগে বছর ২৩-এর এক যুবক ঘরে ঢুকে জোরপূর্বক ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বাবা মা বাড়িতে ফিরে আসলে পুরো ঘটনা নির্যাতিতা তাঁদের জানায়। গোটা ঘটনা জানতে পেরে নাবালিকাকে সঙ্গে নিয়ে বাবা-মা সোজা হিঙ্গলগঞ্জ থানায় এসে ওই যুবকের বিরুদ্ধে পকসো আইনে ধর্ষণের অভিযোগ করেন।

অভিযুক্ত যুবক কর্মসূত্রে ব্যাঙ্গালোরে ছিল কয়েকদিন আগে বাড়িতে ফিরেছে। তারপর সুযোগ বুঝে ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। মঙ্গলবার ভোরে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ওই নাবালিকাকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষা করানোর জন্য আনা হয়েছে। অন্যদিকে, ধৃত যুবককে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। তাকে পুলিশে হেফাজতের নেওয়ার আবেদন জানিয়েছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।

Related Articles