Bloody Body: ধানক্ষেত থেকে উদ্ধার নিখোঁজ যুবকের রক্তাক্ত দেহ, খুন নাকি আত্মহনন?
A bloodied body of a 27-year-old youth named Rakib Sekh was found in a paddy field in Kakdwip’s Madhusudanpur, sparking shock and suspicion of foul play.
Truth Of Bengal: কাকদ্বীপ, লোকেশ হালদার: সকালবালে ধানক্ষেতে গিয়ে চোখ কপালে উঠল স্থানীয়দের। বুধবার নিখোঁজ হওয়া যুবকের রক্তাক্ত দেহ খুজেঁ পেল কাকদ্বীপের মধুসূদনপুর গ্রামবাসীরা। এদিন ধানক্ষেতে গিয়ে স্থানীয়রা দেখতে পান ক্ষেতে পড়ে রয়েছে এক যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ (Bloody Body)। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় হারউড পয়েন্ট কোস্টাল থানায়।
[আরও পড়ুন: Sai Sudharsan: অধিনায়ক হিসেবে গিলকে দরাজ সার্টিফিকেট সুদর্শনের]
ঘটনাস্থল থেকে যুবকের দেহ উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবারের অভিযোগ, রাকিবকে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাকিব সেখ, বয়স ২৭। যুবকের বাড়ি মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রামতনুনগরে। রাকিব চার নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখের ভাইপো। এদিকে পুলিশ জানিয়েছে, বুধবার বিকেলে বাড়ি থেকে বেরোনোর পর আর খোঁজ পাওয়া যায়নি রাকিবের। তারপরের দিন এভাবে তাঁকে খুজেঁ পেল স্থানীয়রা (Bloody Body)।
FB POST: https://www.facebook.com/share/v/14E9ojb18Zp/
প্রশ্ন উঠছে এটি খুন নাকি আত্মহনন? আত্মহত্যা হলে নেপথ্যে কোন কারণ, খুন করলে কে বা কারা খুন করল বছর ২৭-এর এই যুবককে? সবটা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় শোকাচ্ছন্ন গোটা এলাকার মানুষ (Bloody Body)।






