রাজ্যের খবর

২৩ বছর ধরে বাড়ির দুগ্গা ঠাকুর তৈরি করছেন!কোচবিহারের সাবেকি পুজোর অন্যতম বসু পরিবারের দুর্গাপুজো

Durga Pujo 2023

The Truth of Bengal: বাড়ির হোক বা বারোয়ারি পুজো, সবেতেই ঠাকুর কিনে আনা হয়।মৃন্ময়ীকে চিন্ময়ী রূপে পাওয়ার জন্য ঘটা করে আরাধনা করা হয়। প্রাণ প্রতিষ্ঠার জন্য পুরোহিত ডাকা হয়।কিন্তু কোচবিহারের বসু পরিবারের পুজোয় এসবের বালাই নেই।বাড়ির ছেলে সিদ্ধার্থ বসুই ঠাকুর তৈরি করেন,আবার পুজোও করেন এই মা অন্ত প্রাণ সন্তান। মাতৃ আরাধনার সেই অন্যরকম ভাবনার কথা আমরা তুলে ধরলাম দর্শনার্থীদের সুবিধার জন্য।

বিগত ২৩ বছর ধরে দুর্গার সাধনায় ব্রতী রয়েছেন এই শিল্পী। ২৪বছরে পড়ল তাঁর এই দুগ্গা পুজো। শিল্পের মুন্সিয়ানায় যেমন তাঁর সেরার ছাপ দেখা যায় তেমনই আরাধনায় আন্তরিকতার কোনও খামতি রাখেন না সিদ্ধার্থ বসু।পারিবারিক আবহে দুর্গা পুজো ঘিরে  সবসময়ই সকলের মধ্যে একটু আলাদা উদ্দীপনা  থাকে। তাই সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে কবে ফাইনাল টাচ দেওয়া হবে এই চিরন্তনী মাতৃ মূর্তির।

রথের মেলার সময়ে দুর্গা মূর্তির কাঠামোতে মাটির প্রলেপ দেওয়া শুরু করা হয় হয়। তখন থেকে তাঁদের বাড়ির সবার মধ্যে একটা অন্যরকম ব্যস্ততা থাকে।”বাবার ঠাকুর তৈরির উদ্যোগ দেখেই তাঁর এই দুর্গামূর্তি তৈরির কাজে এগিয়ে আসা বলেও সিদ্ধার্থ বসু জানিয়েছেন। শিল্পীর এই পুজোপাঠে সামিল হওয়ার জন্য ঘরের মতোই পাড়া প্রতিবেশীদের মধ্যেও উদ্দীপনা দেখা যাচ্ছে।

Free Access

Related Articles