দিদিমনি হলেন দিদি নং ওয়ান,ছাত্রদের পড়া ধরলেন,উত্তর ঠিক দেওয়ায় বললেন ওরা ভালো ছাত্র
Didimani is Didi No. 1, she catches the students reading, when they get the answers right, she says they are good students.

The Truth of Bengal : বৃহস্পতিবার পান্ডুয়ার খন্যান প্রাথমিক স্কুল পরিদর্শন করেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ক্লাস ফাইভের ঘরে ঢুকে দেখেন বাংলা পড়াচ্ছেন মাস্টারমশাই।নিজের হাতে বই তুলে নেন দিদি নং ওয়ান। দিদিমনির মত বানান জিজ্ঞাসা করতে থাকেন।পড়ুয়ারা ঠিক মত উত্তর দেওয়ায় বলেন,ওরা ভালো ছেলে।
পরে স্কুল ঘু্রে দেখার পর বলেন,কয়েকটা ঘরের ছাদের চাঙর ভাঙছে সেগুলো সারাতে হবে। ঘরেরও প্রয়োজন আছে।মিড মিল যে ঘরে হয় সেটা অন্য জায়গায় ব্যবস্থা হলে ভালো।
দিদিমনি হলেন দিদি নং ওয়ান,ছাত্রদের পড়া ধরলেন,উত্তর ঠিক দেওয়ায় বললেন ওরা ভালো ছাত্র#rachanabanerjee #didino1 pic.twitter.com/GhUCqmClBa
— TOB DIGITAL (@DigitalTob) August 1, 2024
সরকারি স্কুলেও ভালো পড়াশোনা হয় ইংরেজি শিক্ষা হয়।সেটা যাতে ভালোভাবে হয় সেটা দেখা উচিত।ক্লাস ফাইভ পর্যন্ত সেটা ভালোভাবে করতে পারলে তারা স্কুল ছুট হবে না।পড়াশোনা ছেড়ে অন্য কাজে যুক্ত হবেনা।বরং বড় স্কুলে গিয়ে সিক্সে ভর্তি হবে এমন ভাবেই তাদের তৈরি করতে হবে।






