‘বাংলাভাষিদের হেনস্থা’-বাংলার মনিষীদের ‘অপমান’! কড়া সমালোচনায় তৃণমূল
দেখা যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবিও রয়েছে সেখানে।
Truth Of Bengal: বিজেপির রাজ্যে বাংলাভাষিদের হেনস্থা করার পর বাংলার মনিষীদের অপমান করার গুরুতর অভিযোগ উঠছে।কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের এই ছবি তুলে ধরে সোচ্চার তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে তৃণমূল নেতৃত্ব, বিজেপির বাংলার মনিষীদের কিভাবে নীচে জায়গা দিচ্ছে তা উল্লেখ করেন। সম্প্রতি তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, একটি অনুষ্ঠানে সুকান্ত মজুমদারের পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রেখে দিয়েছেন। দেখা যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবিও রয়েছে সেখানে।
সেই ঘটনায় স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ,দিল্লির নেতাদের অবজ্ঞাও বাংলার আইকনদের অসম্মানের ধারাবাহিক ঘটনা ব্যাখা করেন। তৃণমূল নেতৃত্বের সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিল,বর্ণপরিচয়ের স্রস্টা বিদ্যাসাগরের মূর্তি ভাঙার বিষয়টি। অমিত শাহের মিছিল থেকে কিভাবে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়, কিভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রবীন্দ্রনাথের জন্মস্থান বীরভূমে বলে উল্লেখ করেছিলেন তা উঠে আসে তাঁদের কথায়।ব্রাত্য বসু,বঙ্কিমের মতো সাহিত্য সম্রাটকে অপমানের ঘটনাকেও কটাক্ষ করেন।
রবীন্দ্রনাথ,বঙ্কিম চন্দ্রের মতো মনিষীকে বাংলার মানুষ সবার ওপর জায়গা দেয়। বিজেপি নেতারা ‘মনিষীদের পায়ের নীচে রাখছে’, তোপ তৃণমূলের। বিজেপির জেনেটিক প্রবলেম গেরুয়া শিবিরকে নিশানা তৃণমূলের। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পায়ের নীচে বাংলার মনিষীরা। জনগণমন-র রচিয়তা রবীন্দ্রনাথ, বন্দেরমাতরমের স্রষ্টা বঙ্কিমচন্দ্রকে অপমান করলে তা মেনে নেবে না বাংলার মানুষ।
দিল্লির নির্দেশেই এই কাজ করে বাংলার বিজেপি নেতারা,বাংলার ঐতিহ্য,গরিমাকে কোনওভাবেই মর্যাদা দেয় না বলেও মুখর হন ব্রাত্য বসু। মালদার টিএমসিপি নেতাকে বহিষ্কারও গ্রেফতারের প্রসঙ্গ তুলে ধরে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট করেন,তৃণমূল যেভাবে মনিষীদের মর্যাদা দেয়, বিজেপি সেই পথে হাঁটে না।
বিজেপি বাংলার মনিষীদের সম্মান করে না। দিল্লির নেতাদের নির্দেশে বাংলার বিজেপি নেতারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও সাহিত্য সম্রাটকে পর্যন্ত অসম্মান করছেন বলে্ও অভিযোগ। তাই এই ধরণের ঘটনার প্রতিবাদে সরব বাংলার রাজনৈতিক নেতৃত্ব।






