রাজ্যের খবর
ডুয়ার্সের চা বাগানে ঢুকে পড়লো হরিণ! জালবন্দি করতে হিমশিম খেল বনদফতর
Deer rescue in dooars Tea Estate

The Truth of Bengal: ফের ডুয়ার্সের চা বাগানে ঢুকে পড়লো বন্যপ্রাণী। বানারহাট ব্লকের বিন্নাগুড়ি চা বাগানে ঢুকে পড়লো হরিণ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি বন্যপ্রাণের কর্মীরা। এরপর টানা তিন ঘন্টার চেষ্টায় হরিণটিকে জালবন্দি করেন তারা।
বিন্নাগুড়ি চা বাগানের পাশেই রয়েছে রেতির জঙ্গল। মনে করা হচ্ছে খাবারের খোঁজে হরিণটি এদিন সকালে সেখান থেকেই বাগানে ঢুকে পড়ে। শ্রমিকরা বাগানে কাজে এলে হরিণটিকে দেখতে পান। এরপর চা বাগানের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় বনদফতরকে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের কর্মীরা। বনকর্মীরা প্রথমে হরিণটিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করেন। কিন্ত তা না হওয়ায় জাল দিয়ে হরিণটিকে আটক করা হয়। বনদপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া হরিণটি স্ত্রী হরিণ এবং সেটি সুস্থ থাকায় চাপড়ামাড়ি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
Free Access






