রাজ্যের খবর

Child Casualty: কালিগঞ্জ নাবালিকা মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও এক

Tension rises in Nadia district after a child dies in a blast during celebrations.

Truth Of Bengal:  কালিগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এক বছর দশের নাবালিকার (Child Casualty)। সোমবারের এই ঘটনার পর তদন্তে নেমে চার জনকে গ্রেফতার করা হয়েছিল। এবার আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শারিফুল শেখ। এই নিয়ে এপর্যন্ত পাঁচ জনকে গ্ররেফতার করল কালীগঞ্জ থানার পুলিশ। সোমবার এই মর্মান্তিক ঘটনার পর মুখ্যমন্ত্রী দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছিলেন, বলা বাহুল্য তা মেনে পুরো বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: Python Rescue: সোনামুখীতে উদ্ধার বিশালাকার রক পাইথন, দেখুন সেই ভিডিয়ো]

উল্লেখ্য, সোমবার ছিল কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা। বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার হয়ে যায় ওই কেন্দ্রে পুনরায় তৃণমূল জয় লাভ করছে। আর গণনা শেষ হওয়ার আগেই বিভিন্ন জায়গায় দেখা যায় তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস। কোথাও সবুজ আবির খেলছে তৃণমূল কর্মীরা আবার কোথাও চকলেট ফাটাচ্ছে(Child Casualty)।

FB POST: https://www.facebook.com/share/p/1CSqyozfwN/

এরপরই হঠাৎ খবর পাওয়া যায় কালীগঞ্জ থানার অন্তর্গত বড় চাঁদ ঘর মোলান্দি এলাকায় বোমার আঘাতে এক নাবালিকার মৃত্যু হয়। ওই নাবালিকার নাম তামান্না খাতুন। বয়স আনুমানিক ১০ বছর, চতুর্থ শ্রেণীর ছাত্রী। এই ঘটনায় মঙ্গলবার যে চার জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের ওই দিনই কৃষ্ণনগর আদালতে তোলা হয়(Child Casualty)।

Related Articles