রাজ্যের খবর

Python Rescue: সোনামুখীতে উদ্ধার বিশালাকার রক পাইথন, দেখুন সেই ভিডিয়ো

A giant Indian Rock Python was safely rescued by forest officials in Sonamukhi’s Narayan Sundari village.

Truth Of Bengal: কৈলাস বিশ্বাস, সোনামুখী: সোনামুখী ব্লকের নারায়ণ সুন্দরী গ্রামে একটি বিশাল ইন্ডিয়ান রক পাইথন (Python Rescue) উদ্ধার করা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য। স্থানীয় বাসিন্দারা প্রথম নারায়ণ সুন্দরী গ্রামের একটি পুকুর পাড়ে ইন্ডিয়ান রক পাইথনটি দেখতে পান। এরপর তড়িঘড়ি খবর দেন সোনামুখী বনদফতরকে। সাপটিকে ধরার ও জঙ্গলে ছেড়ে দেওয়ার ভিডিয়োও সামনে এসেছে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন বনদফতরের আধিকারিকরা। তাঁদের তৎপরতায় নিরাপদে উদ্ধার হয় প্রায় ৮ ফুট লম্বা ও ১২ কেজি ওজনের পাইথনটি। পাইথনটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করার পর সেটিকে সোনামুখীর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়(Python Rescue)

[আরও পড়ুন: Daily Astrology: বুধে ভুল বোঝাবুঝি নাকি প্রিয় মানুষের সঙ্গে দৃঢ় হবে সম্পর্ক? পড়ুন রাশিফল]

এ বিষয়ে সোনামুখী বন দফতর জানিয়েছে, সাপটি ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির। সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করে প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হয়েছে। আতঙ্কিত না হয়ে বনদফতরের সহযোগিতা করার জন্য স্থানীয়দের ধন্যবাদ(Python Rescue)

Related Articles