রাজ্যের খবর

শিশুর বস্তা বন্দী দেহ উদ্ধার, ঘটনার তদন্তে পুলিশ

Child body recovered

The Truth of Bengal: হাওড়ার সাঁকরাইলে শিশুর বস্তা বন্দী দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। গতকাল রাতে ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় সাঁকরাইল থানার পুলিশ। গতকাল সন্ধ্যায় হাওড়া সাকরাইল থানার অন্তর্গত রাজগঞ্জ বানিপুর ২ নম্বর এলাকা থেকে একটি ৫ বছরের শিশু নিখোঁজ হয়ে যায়।

ওই শিশুটি তখন বাড়ির সামনে খেলা করছিল। ওই বাচ্চা মেয়েটি নিখোঁজ হওয়ার পর আশপাশ এলাকায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।। কিন্তু তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে এলাকার মসজিদ থেকেও দু ‘বার মাইকে ঘোষণা করা হয়। কিন্তু কোন খোঁজ পাওয়া যায়নি ।

পরে প্রায় রাত সাড়ে দশটা নাগাদ তার বাড়ির লোকজন খবর পান যে গঙ্গার ধারে একটি বস্তা থেকে ওই বাচ্চার দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে বাড়ির লোক ছুটে যান সেখানে। খবর দেওয়া হয় সাকরাইল থানায়। ঘটনাস্থলে এসে পৌঁছান সাকরাইল থানার আধিকারিকরা।  তারা সেই শিশুকে উদ্ধার করে স্থানীয় হাজী এস টি মল্লিক হাসপাতালে নিয়ে যান।

Related Articles