রাজ্যের খবর
Trending

আজ পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন

Chief Minister's administrative meeting in West Medinipur today

The Truth Of Bengal : পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নতুন প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি সরকারি পরিষেবাও বিতরণ করবেন তিনি। সোমবার মমতা ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায়। আর মঙ্গলবার তাঁর সভা মেদিনীপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের কেন্দ্রে। ২০১৯ সালের লোকসভা ভোটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বাদে মেদিনীপুর ও ঝাড়গ্রাম লোকসভা জিতে নিয়েছিল বিজেপি। এ বার সেই সব আসনগুলি তৃণমূলের পক্ষে ফেরাতে চান মমতা।সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী 374টি প্রকল্পের উদ্বোধন করতে পারেন । প্রকল্পগুলি রূপায়ণে খরচ হয়েছে সব মিলিয়ে 355 কোটি টাকা ।

এর পাশাপাশি ওই দিন প্রায় 1 হাজার 193টি প্রকল্পের শিলান্যাস করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রকল্পগুলি রূপায়ণে খরচ হবে সবমিলিয়ে 1 হাজার 921 কোটি টাকা । এরই সঙ্গে একগুচ্ছ রাস্তার (পথশ্রী), একগুচ্ছ জল সরবরাহ প্রকল্পের (জলস্বপ্ন) শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী । তাছাড়া মেদিনীপুর খড়গপুর মিলিয়ে এমকেডিএ-র 6টি প্রকল্পের শিলান্যাস হতে পারে । অন্যদিকে ঘাটাল দাসপুরের বীরসিংহ উন্নয়ন পর্ষদের একটি প্রকল্পের শিলান্যাস করতে পারেন মুখ্যমন্ত্রী । সেই প্রকল্পটি হল, ঘাটালের আলমগঞ্জে পাম্প হাউস নির্মাণ ।

এরই সঙ্গে কয়েকটি স্কুল হস্টেলের উদ্বোধন করবেন মমতা বলে জানা গিয়েছে । মেদিনীপুর কালেক্টরেটে ‘ওয়াচ টাওয়ার’ তৈরি করেছে এমকেডিএ । এটিরও উদ্বোধন হতে পারে মুখ্যমন্ত্রীর হাতে । পাশাপাশি দাঁতনের এসিজেএম কোর্ট ভবনের উদ্বোধন হতে পারে । সবংয়ের রুইনানের মাদুর হাবের,পিংলার ডাংরার সেতুর (কপালেশ্বরী নদীর উপর) উদ্বোধনের তালিকায় রয়েছে । মোট 12টি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হওয়ার কথা আছে । যেমন, খড়গপুর-1 দেওয়ানমারো, চন্দ্রকোনা-1 খড়গপুর, চন্দ্রকোনা-2 সীতানগর প্রভৃতি সুস্বাস্থ্য কেন্দ্রের ।

 

FREE ACCESS

 

Related Articles