
The Truth of Bengal: জেলা সফরের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, আগামী ২৮ তারিখ থেকে টানা ৮টি জেলায় সফর করবেন মুখ্যমন্ত্রী। প্রত্যেক জায়গায় রয়েছে পরিষেবা প্রদান কর্মসূচি। প্রথমদিন কলকাতা থেকে আলিপুরদুয়ারের হাসিমারায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী, সেখানে সরকারি পরিষেবা প্রদানের পর চলে যাবেন কোচবিহারে।
২৯ তারিখ কোচবিহারে অনুষ্ঠান সেরে যাবেন শিলিগুড়িতে। উত্তরকন্যা থেকে জলপাইগুড়ি ও আলিপুরদুয়াদের থাকছে পরিষেবা প্রদান। এরপর সেখান থেকে রায়গঞ্জ ও বালুরঘাটে যাবেন মুখ্যমন্ত্রী। তারপর মালদায় পরিষেবা প্রদান কর্মসূচি আছে মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গ থেকে এরপর মুখ্যমন্ত্রী আসবেন দক্ষিণবঙ্গে। মুর্শিদাবাদ ও কৃষ্ণনগরে একটি সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সফর শেষ হতে ফেব্রুয়ারির ১ বা ২ তারিখ হতে পারে বলে জানান।
সামনেই লোকসভা ভোট তার আগে প্রত্যেক জেলায় ঘুরে সেখানকার সরকারি পরিষেবার খতিয়ে দেখবেন তিনি, পাশাপাশি দলীয় সংগঠনের প্রতি জোর দেবেন। দুয়ের উদ্দেশেই জেলা সফর করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লোকসভা ভোটের আগে বিশেষ নজর তাঁর উত্তরবঙ্গে।






