Bomb Scare in Madhyamgram: মধ্যমগ্রাম স্কুলগেটে বোমার হদিশ! বিস্ফোরণে গুরুতর আহত ১
স্থানীয় সূত্রে খবর, ওই বোমার মধ্যে একটি হাতে নাড়াচাড়া করার সময় আচমকাই বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম হন এক ব্যক্তি।
Truth of Bengal: মধ্যমগ্রাম হাইস্কুলের গেটের ঠিক সামনে থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বোমা। স্থানীয় সূত্রে খবর, ওই বোমার মধ্যে একটি হাতে নাড়াচাড়া করার সময় আচমকাই বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম হন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে বারাসত হাসপাতালে ভর্তি করা হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয় (Bomb Scare in Madhyamgram)।
মধ্যমগ্রাম হাইস্কুলের গেটের সামনে থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বোমা। pic.twitter.com/ZdNsEbhlgp
— TOB DIGITAL (@DigitalTob) August 18, 2025
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখম ওই ব্যক্তির কাছে একটি ব্যাগ ছিল। সেই ব্যাগের ভেতর থেকেই উদ্ধার হয় বহু বোমা। এতগুলো বোমা নিয়ে তিনি কী উদ্দেশ্যে ঘোরাফেরা করছিলেন, তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। পাশাপাশি বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসও ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয় (Bomb Scare in Madhyamgram)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজাল টিম। তারা উদ্ধার হওয়া বাকি বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে। হঠাৎ বিস্ফোরণের ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। আতঙ্কে রয়েছেন আশপাশের বাসিন্দারা। স্কুলগেটের সামনে এভাবে বোমা উদ্ধার হওয়ায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।






