রাজ্যের খবর

বারাসাতে পুকুর থেকে উদ্ধার বস্তা বন্দি দেহাংশ! চাঞ্চল্য এলাকায়

Body parts in sacks recovered from pond in Barasat, sensitive area

Truth Of Bengal: বারাসাত পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ড সংলগ্ন হৃদয়পুর এক নম্বর বেঙ্গল কেমিক্যাল সংলগ্ন পুকুর থেকে উদ্ধার দেহের বিভিন্ন অংশ। প্রসঙ্গত, গত ৩-৪ দিন ধরেই পুকুরের মধ্যে ভেসে থাকতে দেখা যায় কিছু বস্তা। সেই বস্তা থেকেই বিকট দুর্গন্ধ আসছিল ঘনবসতিপূর্ণ এলাকায়।

এরপর খবর দেওয়া হয় বারাসাত থানার পুলিশকে। শনিবার বস্তা বন্দি দেহের কাঁটা অংশ উদ্ধার করে নিয়ে যায় বারাসাত থানার পুলিশ। কিন্তু তারপরেও বিকট গন্ধ পিছু ছাড়ছিল না এলাকার। আজ সকালে ফের ঘটনাস্থলে এসে পুকুর থেকে উদ্ধার করে তিনটি বস্তা। যার মধ্যে মানবদেহের অংশ রয়েছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ।

Related Articles