গরমে রক্ত সংকট মেটাতে চলছে রক্তদান শিবির
Blood donation camp underway to tackle heat shortage
Truth Of Bengal: রক্তের চাহিদা লেগেই থাকে। দিনের পর দিন তাপমাত্রা যত বাড়ছে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের আকাল তুলনামূলক ভাবে বৃদ্ধি পাচ্ছে। মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন অপরিসীম। তবে রোগীর আত্মীয়দের সেই রক্ত নেওয়ার জন্য ব্লাড ব্যাঙ্কে এসে অনেক সময় ফিরে যেতে হয়। কারণ রক্তের চাহিদা অনুযায়ী ব্লাড ব্যাঙ্কে যোগান কম থাকে।
সেই কারণে একাধিক জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। শুধু স্বেচ্ছাসেবী সংস্থায়ী নয় বর্তমানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও একাধিকবার জেলার বিভিন্ন থানায় করা হয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন।
রক্তদান শিবিরের ফলে রক্তের চাহিদা কিছুটা হলেও মেটে। তবে বর্তমানে তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার ফলে রক্তদান শিবিরে রক্তদান করতে অনেকেই অনীহা প্রকাশ করেন। তার প্রধান কারণ সূর্যের প্রখর রোদে রক্ত দেওয়ার ফলে অনেকেই অসুস্থ বোধ করেন।
এছাড়াও অতিরিক্ত গরমের কারণে রক্ত সংগ্রহ করে সেটি আদান-প্রদান করাও অনেক সময় সমস্যা হয়ে দাঁড়ায়। সেই কারণেই পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন কাটোয়া মহকুমা ইউনিট স্বেচ্ছায় রক্তদান শিবির হলো কাটোয়ার বেশ কিছু যুবক-যুবতীরা মিলে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন কাটোয়া মহকুমা ইউনিট রক্তদান শিবির আয়োজন করা হয় এই শিবিরের উপস্থিত ছিলেন কাটোয়া মহাকুমা আদালতের মাননীয় বিচারপতি ও পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় , কাটোয়া পৌরসভার চেয়ারম্যান ছাড়াও কাটোয়া মহাকুমা আদালতের অ্যাডভোকেটরা।






