নিজের দেওয়া ট্রেনেই প্রচার জগন্নাথের, বিজেপি প্রার্থীকে দেখে চমকে গেলেন যাত্রীরা
একজন যাত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়কে ট্রেনের ভিতরে চা উপহার দিলেন
পার্থ দাস, বীরভূম: এই দিন ভোর পাঁচটা নাগাদ সিউড়ি স্টেশনে হাজির হয় দলীয় কর্মীদেরকে নিয়ে সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, মেমু ট্রেনে উঠে পড়েন তিনি, এবং সেই ট্রেনে যাত্রীদের সঙ্গে হকার থেকে শুরু করে ডেইলি প্যাসেনজার মানুষদের সঙ্গে কথা বলে কথা বলে এই ট্রেনে কতটা উপকৃত হয়েছেন সেই বিষয় তিনি জানলেন।
কোন অসুবিধা হচ্ছে কিনা, নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ছে কিনা, তার দেওয়া সিউড়ি শিয়ালদা মেমো এক্সপ্রেস ট্রেন কতটা সাধারণ মানুষের পক্ষে উপকৃত করেছে এবং এর পাশাপাশি স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের কাছে সমস্ত খুঁটিনাটি বিষয় জানলেন।
এবং এই সিউড়ি শিয়ালদা মেমু ট্রেনকে হাতিয়ার করে ট্রেনের ভিতরে সমস্ত কামরাতে প্রচার কর্মসূচি ছাড়লেন সিউড়ি বিধানসভার বিজেপি প্রার্থী, এর পাশাপাশি একজন নিত্য দিনের যাত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়কে ট্রেনের ভিতরে দেখে লাল চা উপহার দিলেন, সাদরে আনন্দের সাথে সে লালচা তিনি গ্রহণ করলেন।
পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন- সিউড়ি শিয়ালদা মেমু এক্সপ্রেস ট্রেন নিয়ে রেলমন্ত্রীর কাছে দরবার করেছিলাম সেই দরবারে সাড়া দিয়ে রেলমন্ত্রী সেই ট্রেনটি সিউড়িবাসীকে উপহার দিয়েছেনl যা আজ প্রায় তিন বছর অতিক্রান্ত করে গিয়েছে। আমার কখনো এই মেমু ট্রেনে চড়া হয়নি তার এই অনুভূতি নিতে প্রচারের পাশাপাশি মেমু ট্রেনের স্বাদ গ্রহণ করলাম। এর পাশাপাশি প্রত্যেক যাত্রীর সঙ্গে সুপ্রভাত বিনিময় করলাম। এবং প্রত্যেক রেলযাত্রী শুভযাত্রা কামনা করলাম, এর সাথে লেবুচা উপহার পেয়ে ট্রেনের মধ্যে খুশি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়, এক নিত্য যাত্রীর কাছে থেকে এর থেকে ভালো উপহার আর কি হতে পারে।
পাশাপাশি ট্রেনের মধ্যে সিউড়ি বিধানসভার বিজেপির প্রার্থীকে দেখে খুশি ট্রেন যাত্রীরা, ট্রেন যাত্রীরাও শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এই ট্রেন পেয়ে সমস্ত যাত্রী সাধুবাদ জানালেন এবং প্রার্থীর সাথে হাতে হাত মেলালেন।






