রাজ্যের খবর

বুথের সামনে ‘গো-ব্যাক’ ধ্বনি,পুলিশের সঙ্গে বচসায় বিজেপি প্রার্থী সুকান্ত, অ্যাকশন রিপোর্ট চাইল কমিশন

BJP candidate Sukanth quarreled with the police, the commission asked for an action report

The Truth of Bengal: বালুরঘাট লোকসভা কেন্দ্রে তপনে সকাল থেকে উত্তেজনা। ওই বুথে সুকান্ত মজুমদারকে উদ্দেশ্য করে ‘গো-ব্যাক’ ধ্বনি। এই নিয়ে উত্তেজনার ছড়ায় বুথের সামনে। এক তৃণমূল কংগ্রেস কর্মীর দিকে তেড়ে যান বিজেপি প্রার্থী। চরম উত্তেজনা ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতির সামাল দেওবার চেষ্টা করলে বিজেপি প্রার্থীর সঙ্গে বচসা শুরু হয়। এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি।

গোটা ঘটনায় বিশেষ নজরদারি নির্বাচন কমিশনের। ঘটনার অ্যাকশন রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে কমিশনের তরফ থেকে। এক ঘণ্টার মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা আধিকারিককে। স্থানীয় সূত্রে জানা যায় বিজেপি প্রার্থীর সুকান্ত মজুমদার তপনের একটি বুথে গেলে তৃণমূল কর্মীরা তাকে দেখে “গো-ব্যাক” ধ্বনি দিতে থাকেন। স্লোগান পাল্টা স্লোগান চলে। কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে ছুটে যায়। পরিস্থিতি উত্তেজনা ময় হয়ে ওঠে।

Related Articles