রাজ্যের খবর

Birbhum: নতুন প্রজন্মের ভাষা-সংস্কৃতির আত্মগরিমা ধরে রাখতে অভিনব পদক্ষেপ

পল্লীঅঞ্চলের প্রতিভাবানদের সৃষ্টির ধারা বজায় রাখতে এবার ভিন্ন ভাবনা রূপায়ণে এগিয়ে এল জেলা শিক্ষা সংসদ।

Truth of Bengal: লালমাটির জেলায় সংস্কৃতির চর্চা বরাবরই রয়েছে।রবি ঠাকুরের স্বাদের শান্তিনিকেতনের মতোই জেলার স্কুলগুলোতে নাচ-গান,আবৃত্তি থেকে নানা সাংস্কৃতিক বিষয় দেখা যায়।পল্লীঅঞ্চলের প্রতিভাবানদের সৃষ্টির ধারা বজায় রাখতে এবার ভিন্ন ভাবনা রূপায়ণে এগিয়ে এল জেলা শিক্ষা সংসদ। ২৪০০ প্রাথমিক বিদ্যালয়ের ৩২ টি সার্কেল শুরু হতে চলেছে সাংস্কৃতিক প্রতিযোগিতা (Birbhum)।

আরও পড়ুন: Dilip: “বাঙালি বাঙালি বলে, বাড়িতে পাঞ্জাবি বউ রাখে”, হঠাৎ কেন এমন কটাক্ষ দিলীপের?

আসলে কচিকাঁচাদের সৃষ্টি ভাবনাকে সাফল্যের মেলায় জায়গা দিতে এই অন্যরকম চিন্তাধারা বলে সংস্কৃতিবান মানুষ মনে করছেন। বাঙালির প্রাণের ভাষাকে পাথেয় করে বর্তমান প্রজন্ম যাতে ভাষার-আত্মগরিমা ধরে রাখতে পারে সেজন্য এই বিশেষ প্রতিযোগিতা বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। শুধু পড়াশোনা নয় তার মধ্যে প্রতিভা কিরকম রয়েছে সেটাকে যাচাই করতে এই মহান উদ্যোগ বলে সংস্কৃতিবান মানুষ মনে করেন।পড়াশোনার বাইরে মেধার বিকাশও প্রতিভাকে শান দেওয়ার এই কর্মষজ্ঞ শিক্ষামহলে সাড়া ফেলছে (Birbhum)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

সবাই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন খোলামনে। অভিভাবক থেকে পড়ুয়া সকলেই উত্সাহী,কিভাবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়,কিভাবে মেধাবীদের চয়ন করা হয়,তা জানার জন্য। পড়াশুনোর গণ্ডির মধ্যেই নয়,  শিশু শিক্ষার্থীরা যাতে  বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এবং চ্যাম্পিয়ন হতে পারে,তার সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করতে তত্পর বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষও প্রশাসন। পার্থ দাসের রিপোর্ট (Birbhum)।

Related Articles