Bengal Weather: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, শনি-রবিতে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস
অন্য দিকে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তও শক্তি বাড়িয়ে ক্রমশ ওড়িশার দিকে এগোচ্ছে।
Truth of Bengal: সকাল থেকেই রোদ বৃষ্টির খেলা চলছে। কখনো আকাশের মুখভার কখনও রোদ আবার কখনো বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। অন্য দিকে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তও শক্তি বাড়িয়ে ক্রমশ ওড়িশার দিকে এগোচ্ছে। এর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা-সংলগ্ন এলাকায় ফের শুরু হতে পারে দুর্যোগ (Bengal Weather)।
আরও পড়ুনঃ আরজি কর কাণ্ড: ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই
তার জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। দুর্যোগ চলবে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দুর্যোগের সম্ভাবনা বাড়বে। চলবে রবিবার পর্যন্ত। ওই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি হয়েছে। সোমবার ঝড়বৃষ্টি চলবে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে (Bengal Weather)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। ঝড়বৃষ্টি হতে পারে কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি বেশি (Bengal Weather)।






