রাজ্যের খবর

Weather: বঙ্গোপসাগরে নিম্নচাপ, উত্তাল সমুদ্র! ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া।

Truth of Bengal: গত দুসপ্তাহ ধরে টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ (Weather)। যার ফলে অগামী মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা আছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল হবে। সেই কারণে আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে ১ জুলাই পর্যন্ত। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে।

[আরও পড়ুনঃ Kharagpur: খড়গপুরে প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মার! কেন? ]

পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। পরবর্তীতে তা ঝাড়খণ্ডের দিকে সরবে। দক্ষিণবঙ্গে বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টির জন্য মানুষকে নাজেহাল হতে হচ্ছে। বৃষ্টি হলেও গরম থেকে কিন্তু রেহাই মিলছে না। গরমের অস্বস্তি বজায় থাকছে। সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা আছে। ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার পর্যন্ত। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া। বেশি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা। মঙ্গলবারের পর বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কমবে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ সেলসিয়াস কম।(Weather)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।  দক্ষিণের মতো উত্তরবঙ্গেও মঙ্গলবার ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভবনা। জলপাইগুড়িতে শুক্রবার পর্যন্ত এবং আলিপুরদুয়ারে রবিবার পর্যন্ত সতর্কতা জারি রয়েছে। আপাতত কয়েক দিন গোটা বঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Related Articles