গুলি কান্ডের জের! মালদা জেলা আদালতে আনা হচ্ছে না আসামিদের
Because of the shoot! The accused are not being brought to the Malda District Court
Truth of Bengal Desk: গুলি কাণ্ডের জেরে উত্তপ্ত উত্তর দিনাজপুর। বৃহস্পতিবার মালদায় কোনও আসামিকে জেলখানা থেকে আনা হল না মালদা জেলা আদালতে। বিচারাধীন বন্দিদের আদালতে হাজিরায় পাঠালো না জেল কর্তৃপক্ষ। মালদা ছাড়াও রায়গঞ্জ এবং বালুরঘাট জেল থেকেও আসামিদের বিভিন্ন মামলার শুনানীর জন্য আনা হয় মালদা জেলা আদালতে। আজ তাদেরও আনা হয়নি। পরিবর্তে করোনা কালের মতো ভিডিওগ্রাফির মাধ্যমে গুরুত্বপূর্ণ কাষ্টডি ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটার।
বৃহস্পতিবার সকাল থেকেই মালদা আদালতে অপেক্ষায় ছিলেন বিভিন্ন বিচার প্রার্থীদের পরিবারের লোকজন। সাধারণভাবে জেলা আদালতে হাজির করার সময় একবার প্রিয় জনকে চাক্ষুষ করার সুযোগ মেলে পরিবারের লোকজনের। তাই প্রতিদিনই বিভিন্ন মামলায় বিচারাধীনদের বাড়ির লোকজনের ভিড় লক্ষ্য করা যায় মালদা জেলা আদালতে। এদিনও সকাল থেকেই অনেকে অপেক্ষায় ছিলেন। বেলার দিকে জানানো হয় এদিন জেল থেকে কোনও আসামিকে আদালতে সশরীরে হাজির করানো হবে না। এরপরে অনেকে কেঁদেও ফেলেন প্রিয় জনকে দেখতে না পাওয়ায়। সম্ভবত নিরাপত্তার কারণেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন, আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটার দেবজ্যোতি পাল।






