রাজ্যের খবর

লজেন্স দেওয়ার টোপ দিয়ে পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ, অভিযুক্তকে পাকড়াও করে বিক্ষোভ

শিশুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক

The Truth of Bengal: চকোলেট খাওয়ার নাম করে এক পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করল পাড়ারই এক কিশোর। ঘটনাটি ঘটেছে, উত্তরদিনাজপুরের ইসলামপুরে।  অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, শনিবার বিকেলে পাড়ার এক বছর পনেরোর কিশোর পাশের বাড়ির এক শিশুকে লজেন্স দেওয়ার নাম করে নিজেদের বাড়ির ছাদে নিয়ে যায়। সেখানে গিয়ে সে শিশুটিকে ধর্ষণ করে। পরে বচ্চাটিকে রক্তাক্ত অবস্থায় বাড়ির সামনে ফেলে চম্পট দেয়। বাচ্চাটির কান্না দেখে বাড়ির লোকেরা বুঝতে পারে। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি জানাজানি হতেই, অভিযুক্ত কিশোর ফিদৌসকে বেঁধে রাকা হয়, পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রের খবর, মেয়েটি ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। মেয়েটির পরিবারের তরফে পুলিশে মামলা রুজু করা হয়েছে। হাসপাতাল থেকে সমস্ত রিপোর্ট পেলেই, পরবর্তী আইনানুগ পদক্ষেপ করা হবে।

Related Articles