Newton Das: কমিশনের তদন্তের মাঝেই নিউটনকে ঘিরে বিস্ফোরক তথ্য
Truth Of Bengal: সম্প্রতি, ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার নিয়ে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, অন্য রাজ্যের ভোটারের নাম এই রাজ্যের ভোটার তালিকায় রয়েছে একই এপিক নম্বরে (Newton Das)। এরপর কর্মীদের দলনেত্রী নির্দেশ দেন ভুতুড়ে ভোটার ধরার অভিযানে নামতে এবং সেই অনুযায়ী ময়দানে নেমে একাধিক ভোটার চিহ্নিত করা হয়েছে বিভিন্ন জেলা থেকে।
[আরও পড়ুন: Christiano Ronaldo: রুদ্ধশ্বাস ফাইনালে জয় রোনাল্ডোদের, স্পেনকে হারিয়ে দ্বিতীয় নেশন্স লিগ খেতাব পর্তুগালের]
এর মাঝে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের এক গ্রাম পঞ্চায়েতে, এক বছরের মধ্যে, অজস্র ভোটারের নাম যোগের অবস্থা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল সকলের। পুরো ঘটনার তদন্ত করে কমিশন। এবার সেই জেলারই কাকদ্বীপের ভোটার তালিকায় দেখা গেল কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বাংলাদেশী নিউটন দাসের নাম (Newton Das)। খবর জানাজানি হতেই তদন্তে নামে কমিশন। তবে ঘটনাকে ঘিরে শুরু হয় জোরদার রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ তৃণমূল বাংলাদেশীদের দিয়ে ভোট করায়। অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে শাসকদলের বক্তব্য, ভোটার তালিকায় কারচুপি করেই বহু রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। পাশাপাশি, ঘাসফুল শিবিরের আরো অভিযোগ, বাংলায় সেই চেষ্টা করা হয়েছিল, তবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির চালাকি ধরে ফেলেন।
যদিও নিউটন দাস ও তাঁর দাদা তাপস দাসের কথায় কোন মিল ছিল না। নিউটনের বক্তব্য, ২০১৪ সাল থেকেই তিনি ভারতীয় ভোটার এবং গতবছর বাংলাদেশে গিয়ে কোটা বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন। তবে দাদা তাপসের বক্তব্য, তিনি জানেন না কিভাবে নিউটনের নাম এই রাজ্যের ভোটার তালিকায় উঠেছে। এমন পরিস্থিতিতে এবার নিউটন সম্পর্কে উঠে এলো আরো বড় তথ্য। তিনি নাকি ২০২২ সালে বাগদা সীমান্ত দিয়ে বাংলাদেশ যেতে গিয়ে আটক হয়েছিলেন বিএসএফের হাতে এবং পরে তাঁকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তাঁর থেকে উদ্ধার হয় বাংলাদেশের পাসপোর্ট এবং ভারতের ভোটার ও আধার কার্ড।
TOB FB VIdeo: https://www.facebook.com/share/v/16ioMZxiC9/
এখানেই শেষ নয়, আরো জানা গিয়েছে নিউটন নাকি রেস্তোরা খুলেছিলেন, যাতে বিনিয়োগ করেছিলেন হরিপদ দাস নামে এক ব্যক্তিও এবং তাঁর আড়াই লক্ষ টাকা নিয়ে তিনি নাকি বাংলাদেশ পালিয়েছিলেন। ভোটমুখী বাংলায় মাঝেমধ্যে এমন ঘটনা প্রকাশ্যে আসা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কমিশন। এবার দেখার বিষয় নিউটন সংক্রান্ত আরো কি তথ্য উঠে আসে। কোনদিকে গড়াচ্ছে জল, সেটাই দেখার।






