Bandh Vandalism: বিজেপির খেজুরি বন্ধ: বাঁশগোড়ায় জোর করে বন্ধ করানোর অভিযোগে গ্রেফতার ৮
Bandh Vandalism erupts in Banshgora as BJP supporters vandalize a truck during Khajuri’s 12-hour bandh, leading to 8 arrests and heightened tensions.
Truth Of Bengal: বঙ্গ বিজেপির ডাকা ১২ ঘন্টা খেজুরি বন্ধের ভয়াবহ প্রভাব পড়ল বাঁশগোড়া। এক কথায় বলতে গেলে, সেখানে দেখা যায় গেরুয়া কর্মী ও সমর্থকদের তরফ থেকে উগ্র প্রতিবাদ। ভাঙচুর চালানো হয় ট্রাকে(Bandh Vandalism)। এর জেরে পুলিশের হাতে গ্রেফতার হয় ৮ বন্ধ সমর্থনকারী। ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকা ও তার আশেপাশের চত্বরে।
[আরও পড়ুনঃ Maidan: ময়দানের ঘোড়াদের আর্তনাদ, কোথায় মানবিকতা?]
গত শুক্রবার খেজুরির ভাঙনমারিতে একটি জলসার অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দুজনের। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা(Bandh Vandalism)। নিহতদের পরিবারের বক্তব্য পরিকল্পনা করেই হত্যা করা হয়েছে তাঁদের। ঘটনায় খেজুরি ২ নম্বর ব্লকের সভাপতি সমুদ্ভব দাস সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও তা দুর্ঘটনা বলে দাবি করেন এসডিপিও। এরপরই ১২ ঘণ্টা খেজুরি বন্ধের ডাক দেওয়া হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
সেই অনুযায়ী সোমবার রাস্তাঘাট রীতিমতো থমথমে থাকে বন্ধকে ঘিরে। অশান্তি এড়াতে পুলিশের ঢল নেমেছিল রাস্তায়। পাশাপাশি দোকানপাটও বন্ধ রাখা হয়(Bandh Vandalism)। কিন্তু তা সত্ত্বেও বন্ধ ভয়াবহ আকার নেয় বাঁশগোড়ায়। বন সমর্থনকারীরা ঘটনার প্রতিবাদ জানাতে ভাঙচুর চালান একটি ট্রাকে। তৎক্ষণাৎ পদক্ষেপ নেয় পুলিশ এবং ৮ জনকে গ্রেফতার করা হয়। কাঁথির এসডিপিও বলেন, “একটি ট্রাকে ভাঙচুর চালানো হয়। জোর করে বন্ধ করানোর চেষ্টা করা হয়। এই ব্যাপারে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।” এবার দেখার বিষয় যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।




