রাজ্যের খবর

Malda Shootout: মালদায় ফের তৃণমূল নেতা টার্গেটে! শার্প শুটার পাঠিয়ে খুনের ছক

বিহারের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের দিয়ে খুনের ছক কষা হয়েছে।

Truth of Bengal: মালদার হরিশ্চন্দ্রপুরে ফের রাজনৈতিক উত্তেজনা। খুনের টার্গেটে দাপুটে তৃণমূল জেলা পরিষদ সদস্য বুলবুল খান। অভিযোগ, বিহারের মোস্ট ওয়ান্টেড অপরাধীদের দিয়ে খুনের ছক কষা হয়েছে। ভাড়া করা হয়েছে শার্প শুটার, এমনকি বাড়ির সামনে পাঠানো হয়েছে রেকি করতেও। সূত্র মারফত খবর পেয়ে পুলিশের দ্বারস্থ হন বুলবুল (Malda Shootout)।

আরও পড়ুন: TMC: এক যোগে আন্দোলন, দলের সাংসদ ও বিধায়কদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক সুব্রত বক্সির

জানা গিয়েছে, সুলতাননগরে নিজের বাড়ির সামনে সন্দেহজনক নড়াচড়া নজরে আসার পর বুলবুল খান হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ইমেইল মারফত মালদা জেলা পুলিশ সুপারকেও বিষয়টি জানান। তবে ক্যামেরার সামনে সরাসরি কারও নাম নিতে চাননি তিনি। যদিও দলের একাংশের যোগ সম্পূর্ণ উড়িয়ে দেননি (Malda Shootout)।

রাজনৈতিক মহলের মতে, মালদায় এর আগেও একাধিক রক্তাক্ত সংঘর্ষ ঘটেছে। চলতি বছরের শুরুতেই খুন হয়েছিলেন মালদা শহরের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার। সেই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ইংরেজবাজার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। আবার সম্প্রতি মানিকচকে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছে দলের এক পঞ্চায়েত সদস্য। হরিশ্চন্দ্রপুরেও মন্ত্রী তাজমুল হোসেন ও বুলবুল খানের দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে (Malda Shootout)।

বিরোধীদের অভিযোগ, এসবই টিকিট নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের ফল। “যেখানে নিজেদের নেতারা নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত থাকবেন?” প্রশ্ন তুলেছে তারা। জেলা তৃণমূল অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। তাদের পাল্টা দাবি, বিজেপি শাসিত বিহার থেকে জেলায় অশান্তি ছড়াতেই এই চক্রান্ত।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

এদিকে, বুলবুল খান জানিয়েছেন, তিনি ভয় পাচ্ছেন না এবং পুলিশের ওপর আস্থা রাখছেন। তবে তাঁর পরিবার যে আতঙ্কে রয়েছে, সেটিও স্বীকার করেছেন তিনি। পুরো ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতর, তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ (Malda Shootout)।

Related Articles