রাজ্যের খবর

ইসলামপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

Train Accident Death

The Truth of Bengal: বৃহস্পতিবার রাতে জামালপুরের ইসলামপুর শহরের শান্তিনগর রেল গেট এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। জানা গিয়েছে, ওই যুবকের নাম গোপাল চন্দ্র। বয়স আনুমানিক ২৫ বছর। বাড়ি গোয়ালপখোর থানার সোলপাড়া এলাকায়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপাল চন্দ্র রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর খবর দেওয়া হয় রেল পুলিশকে। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

ইসলামপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খবির আহমেদ জানান, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related Articles