Train Accident: মুম্বইয়ে ভিড়ে ঠাসা লোকাল ট্রেন থেকে পড়ে মৃত্যু ৫ যাত্রীর
মুম্বাই থেকে লখনউগামী পুষ্পক এক্সপ্রেস একটি লোকাল ট্রেনে এই দুর্ঘটনাটি ঘটে
Truth Of Bengal: অফিস টাইমে ভয়ঙ্কর ঘটনা (Train Accident)। সোমবার মুম্বইয়ের ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। অতিরিক্ত যাত্রীসংখ্যার চাপে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জন যাত্রীর। আরও কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন (Train Accident)। তাদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সূত্রের খবর, মুম্বাই থেকে লখনউগামী পুষ্পক এক্সপ্রেস একটি লোকাল ট্রেনে এই দুর্ঘটনাটি ঘটে।মধ্য রেলওয়ে জানিয়েছে যে এই দুর্ঘটনাটি দিভা-কোপার রেলস্টেশনের মধ্যে ঘটেছে।
আরো পড়ুন BJP Governance: নারী নিরাপত্তা ও শিশু সুরক্ষার প্রশ্নে ডবল ইঞ্জিনের রাজ্যগুলি ডাহা ফেল
জানা গিয়েছে, সোমবার সকাল অফিস টাইমে ট্রেনটি অত্যন্ত ভিড় ছিল। কামরার ভিতরে একচুল জায়গা না থাকায় বহু যাত্রী দরজায় ঝুলে যাচ্ছিলেন। চলন্ত ট্রেনের গতি থাকাকালীন হঠাৎই ব্যালান্স হারিয়ে রেল লাইনে পড়ে যান অন্তত ১০ থেকে ১২ জন। তাদের মধ্যে পাঁচ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ঘটনার খবর পেয়ে রেল পুলিশ (আরপিএফ) ও রেলের অন্যান্য আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ। এই ঘটনা প্রসঙ্গে মুম্বাইয়ের কাসারাগামী ট্রেনের গার্ড জানিয়েছেন যে মুম্বাই স্টেশনের কাছে ট্রেন থেকে পাঁচজন যাত্রী পড়ে গেছেন। নিহতদের পরিচয় শনাক্ত করা হচ্ছে। নিহতদের সকলের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।
Truth of bengal fb: https://www.facebook.com/share/p/15Uz4hDsqW/
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্রেনের কামরার ভিতরে অত্যাধিক ভিড় হয়ে গিয়েছিল। ধাক্কাধাক্কি শুরু হয়, ভিড়ের চাপেই ট্রেনের গেট থেকে ঝোলা যাত্রীরা পরপর কয়েকজন রেললাইনে পড়ে যান। ওই সময়ই পুষ্পক এক্সপ্রেস পাশের লাইন দিয়ে আসছিল। সেই ট্রেনের নীচে কাটা পড়ে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে বলেই খবর। এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত।
বলা বাহুল্য, মুম্বইয়ের লোকাল ট্রেনে এমন মাত্রাতিরিক্ত ভিড় কোনও নতুন বিষয় নয়। কর্মব্যস্ত দিনের শুরুতে হাজার হাজার যাত্রী প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন। ফলে দরজায় ঝুলে যাওয়া বহু যাত্রীরই নিত্যদিনের বাস্তবতা। তবে সেই অভ্যাসই এদিন ডেকে আনল প্রাণঘাতী বিপদ (Train Accident)। রেলের তরফে এই ঘটনার পর যাত্রীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বাড়তি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনার কারণে স্থানীয় পরিষেবা ব্যাহত হয়েছে।






