কলকাতারাজ্যের খবর

তপ্ত বৈশাখে বৃষ্টির ছোঁয়া! দক্ষিণবঙ্গের জন্য বড়সড় স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস

স্থানীয় বাসিন্দা ও একটি জুটমিলের কর্মী রাজেশ বাঁশফোড় জানান, ঘটনার সময় তিনি কাজে ছিলেন।

Truth Of Bengal: শনিবার সকাল প্রায় সাড়ে দশটা। তীব্র গরমের মধ্যেই রাস্তায় বেরিয়েছিলেন সাধারণ মানুষ। তার সঙ্গে যোগ হয়েছে নির্বাচনী প্রচারের উত্তাপ। ঠিক সেই সময় আচমকাই নোয়াপাড়া থানার দিক থেকে ভেসে আসে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। অনেকের বাড়িতে স্প্লিন্টার ছিটকে এসে পড়ে, যা হাতে নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বাসিন্দাদের।

স্থানীয় বাসিন্দা ও একটি জুটমিলের কর্মী রাজেশ বাঁশফোড় জানান, ঘটনার সময় তিনি কাজে ছিলেন। ছেলে ফোন করে বিস্ফোরণের খবর দিলে তড়িঘড়ি বাড়ি ফিরে থানায় যান তিনি। তাঁর দাবি, তাঁদের বাড়িতে এসে পড়া স্প্লিন্টার পুলিশকে দেখানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বম্ব স্কোয়াড এসে বিষয়টি পরীক্ষা করবে। তবে তাঁর প্রশ্ন, এমন ঘটনা ঘটার আগেই কেন পর্যাপ্ত সতর্কতা নেওয়া হয়নি? থানার একেবারে পাশেই তাঁদের বাড়ি, সেখানে শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এলাকাবাসীদের অভিযোগ, বিস্ফোরণের খবর থানায় জানানো হলেও সঙ্গে সঙ্গে তৎপরতা দেখা যায়নি। তাঁদের প্রশ্ন, থানার ভেতরে কীভাবে এমন বিস্ফোরণ ঘটতে পারে? প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। দ্রুত তদন্ত এবং ঘটনার স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আরেক বাসিন্দা রোহিত বাঁশফোড় বলেন, থানার লাগোয়া এলাকায় যদি এমন ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এতদিন এখানে থাকলেও এমন আতঙ্কের অভিজ্ঞতা আগে হয়নি।

উল্লেখ্য, আগামী বুধবার নোয়াপাড়ায় ভোটগ্রহণ রয়েছে। এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন অর্জুন সিং, আর তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তবে এই বিস্ফোরণ নিয়ে এখনও পর্যন্ত তাঁদের কারও পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles