মালদায় উৎসবের রাতে পুড়ে ছাই এক গৃহস্থ বাড়ি, চাঞ্চল্য এলাকায়
A house burnt down on a festive night in Malda, a sensitive area
Truth Of Bengal: পবিত্র শবে বরাত উৎসব উপলক্ষে বাড়িকে আলোকিত করতে মোমবাতি জ্বালিয়েছিলেন বাড়ির ছোট ছেলে মেয়েরা। আর সেই মোমবাতি থেকেই ঘটল বিপত্তি। আগুনে পুড়ে ছাই এক গৃহস্থ বাড়ি। ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদার ইংরেজবাজার ব্লকের মিল্কি অঞ্চলের হাবিবুদ্দিন পাড়া এলাকায়।
জানা গেছে, ক্ষতিগ্রস্ত গৃহস্থ বাড়ি মালিকের নাম আমিরুদ্দিন শেখ। এদিন রাতে শবে বরাত উৎসব উপলক্ষে বাড়ির চারপাশ আলোকিত করতে মোমবাতি জ্বালিয়ে উৎসব পালন করছিলেন বাড়ির ছোট ছেলেমেয়েরা। ঠিক সেই সময় মোমবাতি থেকে কোনভাবে আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে। ঘটনা দেখে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান এবং সরকারি সাহায্যের প্রতিশ্রুতি দেন।






