রাজ্যের খবর

এস আই আর প্রক্রিয়াতে বাড়তি নজর দুই চব্বিশ পরগনায়, শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, দিল্লি থেকে আসা নতুন চার জন স্পেশাল রোল অবজারভার, স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক (এডিশনাল সিইও) এবং নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে অংশ নেবে।

Truth of Bengal: ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার ভূমিকা নিয়ে বাড়ছে প্রশ্ন। এই পরিস্থিতিতে সিইও দপ্তরে দুই ২৪ পরগনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে। সূত্রের খবর, বৈঠকে মূলত এই দুই জেলাকেই প্রথম এজেন্ডা হিসেবে ধরা হয়েছে।নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, দিল্লি থেকে আসা নতুন চার জন স্পেশাল রোল অবজারভার, স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক (এডিশনাল সিইও) এবং নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে অংশ নেবে।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভোটার তালিকা সংক্রান্ত একাধিক তথ্য নির্ধারিত সময়ে আনলোড করতে ব্যর্থ হওয়া নিয়ে কমিশনের কড়া প্রশ্নের মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট আধিকারিকরা। পাশাপাশি এই দুই জেলায় তুলনামূলকভাবে অত্যধিক সংখ্যক ভুয়ো ভোটার শনাক্ত হওয়া নিয়েও বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হবে বলে জানা গিয়েছে।নির্বাচন কমিশনের অন্দরমহলের মতে, ভোটের আগে ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। বিশেষ করে রাজ্যের বৃহত্তম দুই জেলা হওয়ায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কোনও ত্রুটি বা গাফিলতি বরদাস্ত করতে নারাজ কমিশন।

Related Articles