গ্রামবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! পথশ্রী প্রকল্পের মাধ্যমে নতুন ঢালাই রাস্তার কাজের উদ্বোধন হল আড়ষায়
তেলেরি সদর বাঁধ থেকে বড়তল পর্যন্ত প্রায় ৬.৫ কিলোমিটার দীর্ঘ এই রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ২ কোটি ৯০ লক্ষ ০৯ হাজার ৮০২ টাকা।
Truth Of Bengal: আড়ষা ব্লকের অন্তর্গত বেলডিহ গ্রাম পঞ্চায়েত এলাকায় পথশ্রী প্রকল্পের আওতায় নতুন ঢালাই রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে তেলেরি গ্রামে। তেলেরি সদর বাঁধ থেকে বড়তল পর্যন্ত প্রায় ৬.৫ কিলোমিটার দীর্ঘ এই রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ২ কোটি ৯০ লক্ষ ০৯ হাজার ৮০২ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বলকুমার। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান গীতা রজক, কর্মাধক্ষ্য হরিপদ গরাঈ, ভিশ্ব মাহাত, জেলাপরিষদের সদস্য কাকলি মাহাত, জগদীশ মাহাতসহ এলাকার অন্যান্য বিশিষ্টজনরা।
উজ্জ্বল বাবু জানান, দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা এই রাস্তার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হওয়ায় দুই গ্রামের যোগাযোগ আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যসহ বিভিন্ন জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।



