রাজ্যের খবর

বিপুল পরিমাণে ফেনসিডিল সিরাপ সহ গ্রেফতার ২, তদন্তে পুলিশ

2 arrested with large quantities of Phencidyl syrup, police investigating

The Truth Of Bengal : পশ্চিম বর্ধমান, আসানসোল, সালানপুর : উজ্জ্বল দাসগুপ্ত :  সালানপুর থানার পুলিশ অভিযান চালিয়ে বনজেমারি অঞ্চল থেকে গতকাল অর্থাৎ বুধবার রাতে ১ কেজি ৮০০ গ্রাম ফেনসিডিল সিরাপের(কোডেন মিক্সার) সাথে দুজনকে গ্রেপ্তার করে।

জানা গিয়েছে, ধৃত দু-জন সালানপুরের বাসিন্দা। ধৃতদের নাম যথাক্রমে সুমন দত্ত ওরফে কূটরা ও চন্দন রুদ্র ওরফে লাদেন। কূটরা এবং লাদেন সালানপুর এলাকায় কূখ্যাত চোর বলে পরিচিত। খবর সূত্রে জানা গিয়েছে সালানপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বনজেমারি অঞ্চলে অভিযান চালিয়ে প্রায় ১ কেজি ৮০০ গ্রাম ফ্যানসিডিল সিরাপের সাথে দুজনকে গ্রেপ্তার করে।

জানা গিয়েছে তারা দুজনে সালানপুর অঞ্চলে দীর্ঘদিন ধরেই অবৈধ ভাবে আসা ফ্যানসিডিল সিরাপ(কোডেন মিক্সার)পাচারের ব্যাবসা করতো। এই সিরাপ এর ব‍্যবহার দেশজুড়ে তথা রাজ‍্যেও নিষিদ্ধ রয়েছে বলে জানা যায়।বৃহস্পতিবার পুলিশ ধৃতদের আসানসোল আদালতে পাঠায়।তবে ওই সিরাপ দুষ্কৃতিরা কোথা থেকে নিয়ে এসে কোথায় কোথায় পাচার করে তার তদন্তে নেমেছে সালানপুর থানার পুলিশ। তদন্তের সাপেক্ষে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছে।

Related Articles