Uncategorizedআন্তর্জাতিক
Trending

ইউক্রেন সীমান্তে ভাঙল রুশ বিমান, ৬৫ জন ইউক্রেনীয় বন্দির মৃত্যু আশঙ্কা

Russian plane crashed on the border of Ukraine, 65 Ukrainian prisoners are feared dead

The Truth Of Bengal: ৬৫ জন ইউক্রেনীয় বন্দিকে নিয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনা বিমান।  ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে ফেরার পথে ইউক্রেনের সঙ্গে বন্দি বিনিময়ের জন্যই তাদের নিয়ে য়াওয়া হচ্ছিল বলে খবর। প্রকাশ্যে এসেছে বিমান দুর্ঘটনার ভিডিও। শুরু হয়েছে তদন্ত।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে প্রায় দুবছর হতে চলল। এরমধ্যে বেশ কয়েকবারই বন্দি বিনিময় হয়েছে দুই দেশের মধ্যে। চলতি বছরই জানুয়ারী মাসে সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যস্থতায় হয় বন্দি বিনিময়। রুশ প্রেসিডেন্ট ও ইউক্রেন প্রেসিডেন্টের সম্মতিতে দুদেশের ৪৭৮ জন নাগরিক ঘরে ফিরেছিলেন। কিন্তু এখনও কোনও রফাসূত্র সামনে আসেনি। চলছে আখ্রমণ পাল্টা আক্রমণ। জারি মৃত্যু মিছিল। এরমধ্যেই ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে ইউক্রেনীয় বন্দিদের নিয়ে ফিরছিল রাশিয়ার বিমান। বিমানে ছিলেন ৬৫ জন বন্দি। ইউক্রেনের সঙ্গে বন্দি বিনিময়ের উদ্দেশ্য ছিল তাদের, জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক। ইউক্রেনের সীমানা পেরোনোর আগেই ঘটে য়ায় দুর্ঘটনা।

আচমকাই ভেঙে বিমানটি। আশঙ্কা করা হচ্ছে বিমানে থাকা প্রত্যেকেই প্রাণ হারিয়েছেন। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি। শুরু হয়েছে তদন্ত। সূত্রের খবর, চালক ছাড়াও ওই বিমানে ৫ জন ক্রু ছিলেন। রাশিয়া সেনার তিন প্রতিনিধি ও রাসিয়ার হাতে বন্দি ইউক্রেনের ৬৫ জন সেনাকর্মী। বুধবার তাদের নিয়েই রাশিয়ার ওই সেনা পরিবহন বিমানটি ভেঙে পড়ে ইউক্রেন সীমান্তে। এই ঘটনায় বিমানের প্রত্যকেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই বিমান দুর্ঘটনার ভিডিওটিও প্রকাশ্যে আসে। সেখানে দেখা যাচ্ছে, বিমানটি সজোরে মাটি ভেঙে পড়ছে। তারপরই একটি বিস্ফোরণ হতে দেখা যায়। বিস্ফোরণের তীব্রতা দেখে কারোর বাঁচার আশা রাখতে পারছে নিা ইউক্রেন প্রশাসন। তবে উদ্ধারকারীরা রওনা হন ঘটনাস্থলের উদ্দেশ্যে।

Free Access

Related Articles