Uncategorized

এবার বিহারবাসী চান তেজস্বীকে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

এমন পরিস্থিতিতে একটি হিন্দি সংবাদমাধ্যমের 'সি-ভোটার' এর সমীক্ষা অশনি সংকেত দিল বিজেপিকে

Truth Of Bengal: আর সময় বেশি হাতে নেই। বিস্তারিতভাবে বলতে গেলে ১ মাসের কম সময় হাতে। তারপরই বিহারের মাটিতে হবে বিধানসভা নির্বাচন। এসআইআরকে কেন্দ্র করে নীতিশ গড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটার পর ভোট নিয়ে উত্তেজনা আরও তুঙ্গে পৌঁছে গিয়েছে বিহারবাসীদের (Bihar Election)। এমন পরিস্থিতিতে একটি হিন্দি সংবাদমাধ্যমের ‘সি-ভোটার’ এর সমীক্ষা অশনি সংকেত দিল বিজেপিকে। সমীক্ষায় বলছে এবার বিহার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায় লালুপুত্র, তথা আরজেডি নেতা, তেজস্বী যাদবকে। সুতরাং সামান্য একটি সমীক্ষা হলেও এটি যে এনডিএ জোটের জন্য এক বড় চিন্তার কারণ, তেমনটাই মনে করছে ওয়াকিবহল মহল।

আরও পড়ুন: সমুদ্রে ফেলে দেওয়ার পরও শুভমন কঠিন পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয় : গম্ভীর

কী বলছে সমীক্ষায়? তাতে দেখা যাচ্ছে যে বিহারের ৩৬ শতাংশ মানুষ চান এবার মুখ্যমন্ত্রীর সিংহাসনে বসুক তেজস্বী যাদব। এরপরে তালিকায় রয়েছেন জন সুরাজ পার্টির প্রধান পিকে। ওরফে প্রশান্ত কিশোর। ২৩ শতাংশ মানুষ চান যে বিহারের মসনদে তিনি বসুক। তবে খারাপ অবস্থা ন’বারের মুখ্যমন্ত্রী, তথা জেডিইউ প্রধান, নীতিশ কুমারের। মাত্র ১৬ শতাংশ মানুষ তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। এছাড়া তালিকায় রয়েছে এলজেপি প্রধান চিরাগ পাসওয়ান এবং রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী সম্রাট চৌধুরীর নামও। চিরাগকে সিএম হিসেবে দেখতে চান ৮.৮ শতাংশ মানুষ এবং সম্রাটকে ৭.৮ শতাংশ।  (Bihar Election)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এই দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে আরজেডির জয়জয়কার চলছে গোটা রাজ্যে। শুধু তাই নয়, এর থেকে এটাও স্পষ্ট যে ধীরে ধীরে নীতিশের প্রভাব কমতে শুরু করেছে বিহারে। রাজনৈতিক মহলের মতে যেভাবে নীতিশ কুমার একাধিকবার পাল্টি খেয়েছেন, তা একেবারেই ভালো চোখে নিচ্ছেন না বিহারবাসীরা এবং সেই কারণেই তাঁরা হয়তো এবার নীতিশের রাজত্ব থেকে মুক্তি চান। অন্যদিকে, ওয়াকিবহাল মহলের মতে পিকের দল ‘জন সুরাজ’ গত কয়েক বছরে দুর্দান্ত লড়াই করেছে এবং সেক্ষেত্রে জণগণের একাংশ চান তাদের প্রভাব বাড়তে শুরু করুক রাজ্যে। (Bihar Election)

Related Articles