প্রযুক্তি

অ্যাক্টিভ সিম ছাড়া চলবে না এই প্ল্যাটফর্মগুলো, জেনে নিন বিস্তারিত

২৮ নভেম্বর নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন।

Truth Of Bengal: হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যালের মতো অ্যাপের ব্যবহার করতে লাগবে অ্যাক্টিভ সিম। এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের নয়া নির্দেশিকা অনুযায়ী, এসব অ্যাপ মোবাইলে তখনই ব্যবহার করা যাবে যখন রেজিস্টার্ড মোবাইল নম্বরের সঙ্গে সংযুক্ত থাকবে সক্রিয় সিম।

২৮ নভেম্বর নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। পাশাপাশি, হোয়াটসঅ্যাপের ওয়েব প্লাটফর্ম থেকে লগ আউট করতে চাইলে এবার সময় লাগবে ৬ ঘণ্টা। স্বয়ংক্রিয় ভাবে লগ আউট হয়ে যাবে। পুনরায় সাইন ইন করতে হবে কিউআর কোড স্ক্যান করে। সাইবার জালিয়াতি রুখতে এমন ব্যবস্থা বলে জানিয়েছে কেন্দ্র।

Related Articles