প্রযুক্তি

একবার ফুল চার্জেই চলবে ১৫৮ কিমি! টিভিএস ভারতে আনল TVS Orbiter স্কুটার

টিভিএস অর্বিটার ইলেকট্রিক স্কুটারে ক্রুজ কন্ট্রোল, হিল হোল্ড ফাংশন, রিভার্স পার্কিংয়ের সুবিধা আছে।

Truth Of Bengal: টিভিএস ভারতে আধুনিক স্টাইলিশ ডিজাইনের বৈদ্যুতিক স্কুটার TVS Orbiter আনল। এই বৈদ্যুতিক স্কুটারের দাম রাখা হয়েছে ৯৯,৯০০ টাকা। স্টাইলিশ ও আধুনিক স্কুটারে রয়েছে বড় এলইডি হেডলাইট, প্রশস্ত উইন্ডস্ক্রিন এবং কিছুটা কার্ভি বডি প্যানেল।

টিভিএস অর্বিটার ইলেকট্রিক স্কুটারে ক্রুজ কন্ট্রোল, হিল হোল্ড ফাংশন, রিভার্স পার্কিংয়ের সুবিধা আছে। আবার এতে ইউএসবি চার্জিং পোর্ট পাওয়া যাবে। ওটিএ আপডেট এবং স্মার্টফোন অ্যাপ সাপোর্টের পাশাপাশি অত্যাধুনিক ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে।

TVS Orbiter স্কুটার নিয়ন সানবার্স্ট, স্ট্রাটোস ব্লু, লুনার গ্রে, স্টেলার সিলভার, কসমিক টাইটানিয়াম এবং মার্টিয়ান কপার রঙে মিলবে। TVS Orbiter ফুল চার্জে ১৫৮ কিমি পর্যন্ত চলবে।