স্বাস্থ্য

খাবার খাওয়ার ধরন বলে দেবে আপনি মানুষ হিসাবে কেমন 

পছন্দের মানুষ পাশে থাকলে তাঁকে ইমপ্রেস করতে গিয়ে বেশি খেয়ে ফেলি।

Truth Of Bengal: আমরা কেমন খাবার খাই বা খেতে পছন্দ করি তার মাধ্যমে ফুটে ওঠে আমাদের চিন্তাভাবনা। আমরা কী খাই, কেমন ভাবে খাই তাতে ভালো করে ফুটে ওঠে আমরা মানুষ কেমন। মানব চরিত্রের সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে খাবার খাওয়ার রকমসকমের।

যেমন, একাকীত্বে ভুগলে খিদে কমে যায়। পছন্দের মানুষ পাশে থাকলে তাঁকে ইমপ্রেস করতে গিয়ে বেশি খেয়ে ফেলি। একসঙ্গে খেতে বসলে দেখা যায় প্রত্যেকের খাবার খাওয়ার ধরন আলাদা। কেউ গোগ্রাসে খান, কেউ ধীরে সুস্থে খেতে পছন্দ করেন। কেউ মিষ্টি খেতে পছন্দ করেন আবার কারোর মন টানে স্পাইসি ঝালঝাল মশলাদার খাবার। যাঁরা ধীরে সুস্থে খেতে পছন্দ করেন তাঁরা বাস্তববাদী। কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করেন না। ব্যক্তিগত জীবনে মুহূর্তে বাঁচেন। একগুঁয়ে প্রকৃতির হন। ছকে বাঁধা জীবন কাটান।

গোগ্রাসে খেতে পছন্দ করেন এমন ব্যক্তিরা আসলে মাল্টিটাস্কার হন। অনেক কাজ একসঙ্গে করা পছন্দ করেন। এঁদের মস্তিষ্ক সব সময় এক কদম এগিয়ে চলে। সম্পর্কে পার্টনারের মতকে গুরুত্ব দেন। নতুন রকমের খাবার খেতে পছন্দ করলে আপনি অ্যাডভেঞ্চারপ্রিয়। জীবন সম্পর্কে ধারণা অভিনব। বোরিং নন। একইরকম খাবার খেতে পছন্দ করলে আপনি আসলে খুবই মেথডিক্যাল। প্রচণ্ড ডিটেইলিং পছন্দ করেন। কাজের ক্ষেত্রে সাবধানী। যাঁরা টুকটাক সারাদিন খান তাঁরা খুবই পজিটিভ মানসিকতার। কঠোর পরিশ্রমী। দীর্ঘমেয়াদি স্থায়ী সম্পর্কে বিশ্বাসী।

মিষ্টি খেতে পছন্দ করলে আপনি শান্ত প্রকৃতির। অন্যর প্রতি সহমর্মী। টক খেতে পছন্দ করলে জীবনে ছোটো-ছোটো বিষয় আনন্দ পান। ঝাল খাবার খাওয়া পছন্দ করলে আপনি বন্ধুবৎসল। বিবেকবান ব্যক্তিরা ফল ও সবজি খেতে পছন্দ করেন।