রাজ্যের খবর

পুজোর মুখে বড় ধাক্কা! হাওড়া-খড়গপুর শাখায় বাতিল ৫১ ট্রেন

দুর্গাপুজোর আগে ট্রেনে যাত্রীদের চাপ এমনিতেই বেড়ে যায়।

Truth of Bengal: পুজোর মুখে হাওড়া-খড়গপুর শাখায় বড়সড় ট্রেন বাতিলের সিদ্ধান্ত দক্ষিণ-পূর্ব রেলের। চেঙ্গাইল রেল ইয়ার্ডের আধুনিকীকরণ ও রিমডেলিংয়ের কাজের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত এই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হবে। লোকাল ও এক্সপ্রেস মিলিয়ে মোট ৫১টি ট্রেন বাতিল করা হয়েছে।

বাতিল ট্রেনের তালিকায় রয়েছে হাওড়া-বরবিল এক্সপ্রেস, হাওড়া-কান্তাবাঞ্জি ইস্পাত এক্সপ্রেস, জুনাগড় রোড-হাওড়া ইস্পাত এক্সপ্রেস, শালিমার-ভোজুডিহ-শালিমার এক্সপ্রেস এবং হাওড়া-দিঘা এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন।

বিশেষ করে ১০ অক্টোবর হাওড়া-পুরী, হাওড়া-জগদলপুর, হাওড়া-চক্রধরপুর এবং হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস বাতিল থাকবে। ১১ অক্টোবর সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেসও বাতিল করা হয়েছে।

দুর্গাপুজোর আগে ট্রেনে যাত্রীদের চাপ এমনিতেই বেড়ে যায়। তার মধ্যে একসঙ্গে এতগুলি ট্রেন বাতিল হওয়ায় হাওড়া-খড়গপুর শাখার যাত্রীদের ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Related Articles