খেলা

আইসিসির টি-টোয়েন্টি তালিকায় প্রথম দুইয়ে বরুণ-অভিষেক

Varun-Abhishek in top two in ICC T20I rankings

Truth Of Bengal : ঘরের মাঠে সদ্য শেষ হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে ভারতীয় স্পিনারদের মধ্যে নজরকাড়া পারফরম্যান্স করেছেন স্পিনার বরুণ চক্রবর্তী। তার ফলেই বুধবার আইসিসির প্রকাশিত বোলারদের টি-টোয়েন্টি তালিকায় দ্বিতীয় স্থান পেলেন বরুণ। বরুণের সঙ্গে একই স্থানে রয়েছেন ইংল্যান্ডের বোলার আদিল রশিদ। তালিকার প্রথম স্থানে জায়গা পেয়েছেন ক্যারিবিয়ান বোলার আকিল হোসেন। শুধু বরুণ-ই নন, প্রথম দশে জায়গায় পেয়েছেন আর এক ভারতীয় স্পিনার রবি বিষ্ণোই-ও।

তবে বরুণ তালিকার ২ নম্বরে জায়গা করে নিলেও আর এক স্পিনার অক্ষর প্যাটেলের জায়গা হয়নি প্রথম ১০-এ। এই ভারতীয় স্পিনার ১১ থেকে নেমে গিয়ে ১৩ নম্বর স্থানে জায়গা পেয়েছেন। অর্শদীপ সিং জায়গা পেয়েছেন ৯ নম্বর স্থানে। শ্রীলঙ্কার বোলার হাসারাঙ্গা রয়েছেন ৪ নম্বর এবং থাকসেনা রয়েছেন ৭ নম্বর স্থানে।

অপর দিকে ব্যাটার তালিকাতেও ৩৮ ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এলেন অভিষেক শর্মা। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ওয়াংখেড়েতে ৫৪ বলে ১৩৫ রান করে ছিলেন তিনি। তার ফলেই ৪০তম স্থান থেকে সরাসরি দ্বিতীয় স্থানে উঠে এলেন অভিষেক। এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড। অভিষেকের সঙ্গে তাঁর পয়েন্টের পার্থক্য মাত্র ২৬। অভিষেক ছাড়াও  এই তালিকাতে প্রথম দশে রয়েছে আরও দুজন ভারতীয় ব্যাটার। তার মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন তিলক ভার্মা। এবং পঞ্চম স্থানে রয়েছেন টি-টোয়েন্টিতে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব।

Related Articles