Tim David: “শুধু নিজেকে ব্যাক করেছিলাম” উইন্ডিজদের বিরুদ্ধে শতরান হাকিয়ে দাবি ডেভিডের
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিনি অপরাজিত ছিলেন ৩৭ বলে ১০২ রান করে এবং ম্যাচ জেতান দলকে।
Truth of Bengal: এই মুহূর্তে গোটা ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছেন অস্ট্রেলিয়ার তরুণ পিঞ্চচ হিটার ব্যাটার টিম ডেভিড (Tim David)। অজি ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি দ্রুততম শতরান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিনি অপরাজিত ছিলেন ৩৭ বলে ১০২ রান করে এবং ম্যাচ জেতান দলকে। তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়।

[আরও পড়ুনঃ Durgapur: রাস্তায় ধস, জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার রোগী থেকে সাধারন মানুষের ]
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টিম ডেভিড (Tim David) নিজের ইনিংস ও দলের জয় প্রসঙ্গে বক্তব্য রাখেন। তিনি জানান যে তিনি সুযোগের সদ্ব্যবহার করতে চেয়েছিলেন। ডেভিড বলেন, “পিচটা বেশ ভাল ছিল আর বাউন্ডারিগুলোও ছোট ছিল। আমি শুধু নিজেকে ব্যাক করেছিলাম শটগুলো খেলার জন্য।” এরপরই ওয়ার্নার পার্কে খেলার অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এটা ভালো জায়গা ব্যাটিং করার জন্য এবং এখানে সিপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে।”
এরপরই টিম ডেভিড (Tim David) তুলে ধরেন নিজের প্রস্তুতির কথা। তিনি বলেন, “আমি লম্বা সময় কাটিয়েছি পাওয়ার হিটিংয়ের উপর কাজ করে আর এখন আমি কাজ করছি নিজের শট সিলেকশনের উপর। আমি প্রায় বছরখানেক এই ড্রে রাস ব্যাট নিয়ে ঘোরাঘুরি করছি এবং মনে হয়েছে এটাই সঠিক সময় ব্যবহার করার জন্য।”
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
প্রসঙ্গত, তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে তোলে চার উইকেটে ২১৪। সর্বোচ্চ ১০২ রান করেন শেহ হোপ। এছাড়া ব্র্যান্ডন কিং করেন ৬২। জবাবের রান তাড়া করতে নেমে ১৭ ওভার শেষ হওয়ার অনেক আগেই ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে নেয় অস্ট্রেলিয়া। টিম ডেভিড ও মিচেল ওয়েনের পার্টনারশিপের উপর ভর করে নিজেদের নামে করে নেয় অজিরা। ডেভিড (Tim David) অপরাজিত থাকেন ১০২ রানে এবং ওয়েন ৩৬ রানে। এই জয়ের সঙ্গে, দুই ম্যাচ বাকি থাকতে, সিরিজও নিজেদের নামে করে নেয় অস্ট্রেলিয়া। এবার দেখার বিষয় তারা উইন্ডিজদের হোয়াইটওয়াশ করতে পারে কিনা।






