BCCI: আগামী ২৮ সেপ্টেম্বর বোর্ডের এজিএমএই ঘোষণা হবে নতুন সভাপতির নাম
সেই সভাতে আলোচ্য বিষয় থাকবে বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট সহ অন্যান্য পদাধিকারীদের নির্বাচনের মত গুরুত্বপূর্ণ বিষয়টি।
Truth Of Bengal: আগামী ২৮ সেপ্টেম্বর দুপুর ১১.৩০টায় অনুষ্ঠিত হবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বার্ষিক সাধারণ সভা। এটা বোর্ডের ৯৪তম সাধারণ সভা। বিসিসিআইয়ের সদর দফতর মুম্বইয়ে এই সভা অনুষ্ঠিত হবে। সেই সভাতে আলোচ্য বিষয় থাকবে বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্ট সহ অন্যান্য পদাধিকারীদের নির্বাচনের মত গুরুত্বপূর্ণ বিষয়টি।(BCCI)
[আরও পড়ুন:India Oman: হংকং ম্যাচের আগে ওমান ম্যাচকেই প্রস্তুতির সেরা সুযোগ বলছেন, আনোয়ার ]
এই বিষয়ে বোর্ডের বর্তমান সচিব দেবজিৎ সইকিয়া সংবাদমাধ্যমের কাছে জানান, ‘এবারের বোর্ডের বার্ষিক জেনারেল বৈঠকে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, কোষাধক্ষ্য এবং অ্যাপেক্স কমিটির প্রতিনিধি ওই বৈঠকেই নির্বাচিত করা হবে। ইতিমধ্যেই বোর্ডের পক্ষ থেকে রাজ্য ক্রিকেট সংস্থাগুলির কাছে বিজ্ঞপ্তিও পাঠানো হয়েছে।’(BCCI)
প্রসঙ্গত, বোর্ডের প্রেসিডেন্টের পদ থেকে রজার বিনি পদত্যাগ করার পর সেই আসনটি শূন্য হয়েছে। পাশাপাশি আইপিএল কমিটির নতুন চেয়ারম্যানও নির্বাচন করা হবে। কারণ অরুণ ধুমল দীর্ঘ ছয় বছর এই পদে থাকার কারণে, তাকে কুলিং অফ পিরিয়ডে যেতে হচ্ছে।(BCCI)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এদিকে বোর্ডের অন্দর মহলে কান পাতলে শোনা যাচ্ছে ধুমলের ছেড়ে যাওয়া আসনে বসার সম্ভাবনা রয়েছে রাজীব শুক্লা অথবা মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব সঞ্জয় নায়েকের। এছাড়া এই সভা থেকেই ওম্বুডসম্যান ও অ্যাথিক্স অফিসার পদেও নিয়োগ হবে। পাশাপাশি নিয়োগ করা হবে স্ট্যান্ডিং কমিটি, ক্রিকেট কমিটি ও আম্পায়ার্স কমিটির নতুন সদস্যদেরও।






