India Oman: হংকং ম্যাচের আগে ওমান ম্যাচকেই প্রস্তুতির সেরা সুযোগ বলছেন, আনোয়ার
India will face Oman in the third-place match of the CAFA Nations Cup on September 8 in Tajikistan. Defender Anwar Ali sees this as key preparation ahead of the AFC Asian Cup clash against Hong Kong.
Truth Of Bengal: আগামী ৮ তারিখ তাজিকিস্তানে কাফা নেশন কাপের তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ খেলতে নামবে খালিদ জামিলের ভারত। সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী ওমান(India Oman)। যারা এই মুহূর্তে ফিফা তালিকায় ভারতের থেকে অনেকটাই ওপরে। তবু এইসব নিয়ে ভাবতে নারাজ মেন-ইন-ব্লুজ ব্রিগেড। আগামী মাসে এএফসি এশিয়ান কাপে ভারত হংকংয়ের বিপক্ষে দুটি (হোম ও অ্যাওয়ে) ম্যাচ খেলবে। কাজেই কাফা নেশন কাপের এই ম্যাচকে হংকং ম্যাচের আগে প্রস্তুতির সেরা সুযোগ বলে বর্ণনা করেছেন দলের অন্যতম ডিফেন্ডার আনোয়ার আলি।
আরও পড়ুনঃ Akshay Kumar: বন্যায় বিপর্যস্ত পঞ্জাব, ৫ কোটি অনুদান অক্ষয় কুমারের
এই বিষয়ে খালিদের দলের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ আনোয়ার আলি বলেন, ‘আন্তর্জাতিক ম্যাচ একটা বেশি খেলার সুযোগ পাওয়া মানেই আত্মবিশ্বাস বাড়ে। আমরাও ব্যতিক্রম নই(India Oman)। কাফা নেশন কাপে অতিরিক্ত একটা বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ আমাদের কাছে পাওয়া মানে, যা আগামী দিনে এই অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।’
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
আনোয়ারের আরও সংযোজন, ‘ওমান ম্যাচের অভিজ্ঞতা আমাদের আগামী মাসে এএফসি এশিয়ান কাপে কাজে লাগবে। এটা দারুণ একটা সুযোগ আমাদের কাছে। এবং আমরা প্রত্যেকেই চাইব এই সুযোগকে কাজে লাগাতে(India Oman)।’ এরপর সতীর্থ সন্দেশকে নিয়ে মন্তব্য করতে গিয়ে আনোয়ার বলেন, ‘অবশ্যই সন্দেশের না থাকাটা আমাদের কাছে একটা বিরাট ফ্যাক্টর। কিন্তু ও যতক্ষণ সুস্থ হয়ে ফিরে না আসে, ততক্ষণ সন্দেশের দায়িত্ব আমাদের সবাইকে পালন করতে হবে। এবং আমি আশাকরি সন্দেশ খুব শীঘ্রই সুস্থ হয়ে আবার ফিরে আসবেন। সন্দেশ না থাকলেও শেষ ম্যাচে আমারা ভাল লড়াই করেছি ও আমি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছি। তবে এ ক্ষেত্রে আমি একা নই। এর জন্য গোটা দলের অবদান রয়েছে।’






